চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেড কোচের ব্যাপারে সিদ্ধান্ত আগামী মাসে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

রাসেল ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ দল তেমন সাফল্য পায়নি। উল্টো হতাশায় ডুবেছে টিম টাইগার্স। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর হেড কোচের নিজ পদে থাকা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্বকাপের মাঝে দুবছরের চুক্তি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিসিবিও। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য সরাসরি জানিয়ে দিলেন কোচিংয়ে সমস্যা থাকলে পরিবর্তন আসবেই।

শনিবার নাজমুল হাসান পাপন জানালেন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে জানুয়ারিতে, ‘কোচের সাথে দূরত্ব, মনোমালিন্য যা যা আপনারা বলছেন, আপনারা যেরকম জানেন আমিও তেমন শুনি। কিন্তু আসল জায়গা থেকে তো কেউ কিছু বলছে না। যদি না বলে তাতে লাভটা হবে কী। শোনা তো সবই যাচ্ছে। আরও অনেককিছুই তো শুনি।’

‘আপনি যদি আসল জায়গা থেকে তথ্য না পান, ভেতরে যেতে না পারেন। তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সুতরাং অধৈর্যের কিছু নেই। আমরা জানুয়ারিতে সিদ্ধান্ত নেবো। আমাদের এই মাসটা সময় আছে। এই মাসের মধ্যে সব তথ্য দিতে পারব আপনাদের। যা যা সিদ্ধান্ত নেয়া দরকার তা নেবো।’

‘কোচিংয়ে সমস্যা থাকলে পরিবর্তন আসবেই। এক সেকেন্ডও দেরি করবো না। যদি এখন জয় কোচের কথা না শোনে, তাহলে তো আরেকটু গভীরে যেতে হবে। সমস্যা সহজ না। আসল জিনিস জানার চেষ্টা করছি। তারপর যে সিদ্ধান্ত নেয়া উচিত, সেটাই নেবো।’

‘বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে রাসেল ডমিঙ্গো আমাদের কাছে লেখে যে ও খুব ভালো একটা প্রস্তাব পেয়েছে। ও চলে যেতে চায়। জানতে চাচ্ছিল আমরা তার সঙ্গে চুক্তি বাড়াব কিনা, যদি না বাড়াই তাহলে ঝুঁকির মধ্যে থাকবে না। যেহেতু কোভিড পরিস্থিতি, তাহলে ওই জায়গায় কথা দিয়ে দেবে।’

‘তখন আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম। পরে দেখলাম এই সময়ের মধ্যে কোনো কোচ পাবো না। দ্বিতীয় কথা হচ্ছে যদি পাইও, ঠিক বিশ্বকাপের আগে আগে নতুন কোচ আনব কিনা সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। বেশিরভাগ কোচ যাদের দেখছিলাম, তারা আগামী বিশ্বকাপ পর্যন্ত বুকড।’ বলেন বিসিবি সভাপতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিঙ্গনাজমুল হাসান পাপনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে আসার আগে পরিবর্তনে বাধ্য হল নিউজিল্যান্ড

এপ্রিল ১০, ২০২৬

ওটিটিতে দেখুন সময়ের সেরা ইরানি এই ৫ সিনেমা

এপ্রিল ১০, ২০২৬

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

এপ্রিল ১০, ২০২৬

যুক্তরাজ্যে বাড়ছে জ্বালানি খরচ: ট্রাম্পের ওপর বিরক্ত স্টারমার

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT