চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়াওয়ে ডিভাইসে অ্যান্ড্রয়েড বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ন ২০, মে ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
হুয়াওয়ে-গুগল-অ্যান্ড্রয়েড

চীনভিত্তিক জনপ্রিয় মোবাইল ডিভাইস নির্মাতা হুয়াওয়েকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমসহ সংশ্লিষ্ট সব সেবা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে টেক জায়ান্ট গুগল।

এর ফলে বিশ্বজুড়ে বর্তমানে ব্যবহার হওয়া হুয়াওয়ের স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটসহ কোনো অ্যাপ আপডেট হবে না। শুধু তাই নয়, আসন্ন নতুন স্মার্টফোনগুলোতে গুগল প্লে স্টোর, জিমেইল অ্যাপসহ বেশিরভাগ অ্যাপ থাকবেই না।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়াওয়ের সঙ্গে হার্ডওয়্যার এবং সফটওয়্যার হস্তান্তর প্রয়োজন এমন সব ব্যবসা বন্ধ করা হয়েছে। ব্যবসা বন্ধের এই সিদ্ধান্ত নিতে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বাধ্য হয়েছে তারা।

গত বুধবার মার্কিন বাণিজ্য বিভাগের ঘোষণার ভিত্তিতে এ ব্যবস্থা নেয় গুগল। বাণিজ্য বিভাগ ওই ঘোষণায় হুয়াওয়েসহ ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যের জন্য কালো তালিকাভুক্ত করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের ভিত্তিতে ওই ব্ল্যাকলিস্ট বা কালো তালিকা ঘোষণা করা হয়।

এর ফলে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার-সফটওয়্যার কেনা থেকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মার্কিন সরকার অনুমোদন না দিলে অ্যান্ড্রয়েড বিষয়েও গুগলের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবে না চীনা এই কোম্পানিটি।

Reneta

কয়েকবারের ধারাবাহিকতায় মার্কিন প্রশাসনের নতুন এই আঘাতের প্রভাব পড়বে হুয়াওয়ের বিশ্ববাজারে। কেননা এশিয়াসহ পৃথিবীর প্রায় সর্বত্রই হুয়াওয়ে একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ড্রয়েডঅ্যান্ড্রয়েড আপডেটগুগলগুগল-হুয়াওয়েহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT