চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিসাব না মেলার বিশ্বকাপ শেষে মাশরাফীরা ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে সোজা ইংল্যান্ডে। সেখানে লম্বা ফরম্যাটের বিশ্বকাপ মিশন। দীর্ঘ সফর শেষে রোববার বিকেলে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিকাল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাশরাফী-তামিমরা।

অবশ্য পুরো দল ফেরেনি। বিশ্বকাপ স্কোয়াডের চারজন সদস্য কিছুদিনের ছুটিতে থেকে গেছেন ইংল্যান্ডে। দলের সঙ্গে ফেরেননি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাব্বির রহমান।

প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব না মেলার বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে আশার বেলুন ফুলিয়ে শুরু করেছিল বাংলাদেশ। পরে হারায় ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে।

মাশরাফীর দল ৯ ম্যাচে ৩ জয়ের পিঠে ৫ ম্যাচে হেরেছে, সঙ্গে শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

তাতে টেবিলে ৭ পয়েন্ট অর্জন বাংলাদেশের। একই পয়েন্ট থাকা প্রোটিয়াদের চেয়ে রানরেটে পিছিয়ে টেবিলের আটে থেকে আসর শেষ করেছে টাইগাররা। প্রোটিয়াদের রানরেট -০.০৩, টাইগারদের -০.৪১!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আগারগাঁও পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান, ১৪ জন আটক

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

এপ্রিল ৮, ২০২৬

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

দেশের প্রায় ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT