ড্রেসিং রুমে কিংবা অনুশীলনে মজা করেই তাসকিন আহমেদকে ‘হিরো’ বলে ডাকেন ক্যাপ্টেন ম্যাশ।
সেই হিরোর প্রশ্নের জবাবেই এবার মাশরাফি বললেন, ‘ভালো করে খেলা চালিয়ে যাও একদিন তোমাকে নিয়েও এর থেকে বড় বই লেখা হবে।’
‘মাশরাফি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দীর্ঘ দিনের সতীর্থরা যখন মাশরাফিকে তার বর্ণিল কর্মজীবন নিয়ে প্রশ্ন করছিলেন তখন প্রশ্ন রেখেছিলেন তাসকিন।
মাশরাফিকে তার প্রশ্ন ছিলো, ‘আপনি কি কখনও ভেবে ছিলেন, জীবনের এ পর্যায়ে এসে আপনাকে নিয়ে বই লেখা হবে?’
এই প্রশ্নের জবাবে মাশরাফি এমন উত্তর দেন।
মাশরাফি যে শুধু একজন অধিনায়কই নন, সতীর্থদের মধ্যে উদ্দীপ্ত করতেও তার জুড়ি নেই মাহমুদুল্লাহর এ কথাতেই তার প্রমাণ মেলে।
মাহমুদুল্লাহ বক্তব্যে তিনি বলেন, ‘২০০৯ সালে মাশরাফি যখন প্রথম অধিনায়ক হয়েছিলেন তখন আমাদের সবার হাতে একটি করে খাম ধরিয়ে দিয়েছিলেন। তাতে উৎসাহ মূলক অনেক কথা লেখা ছিলো।’
খুলনায় দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা ‘মাশরাফি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইমরুল কায়েসের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যারিয়ার শেষে আমার নিজেরই আত্মজীবনী লেখার ইচ্ছে আছে।’







