চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিরানির ছবির জন্য হাত কেটে ফেলতেও রাজি শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় ও মেধাবী নির্মাতাদের একজন রাজকুমার হিরানি। ক্যারিয়ারে মোট ৫টি সিনেমা করেছেন, সবগুলোই সুপারহিট। কাজ করেছেন সঞ্জয় দত্ত, আমির খান ও রণবীর কাপুরকে নিয়ে। গুণী এই নির্মাতা প্রথমবার কাজ করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে!

যদিও হিরানি-শাহরুখের নতুন এই ছবিটি নিয়ে গুঞ্জন ছিলো আগে থেকেই, তবে মঙ্গলবার দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। এরইমধ্যে শুটিংও শুরু করেছেন তারা।

মঙ্গলবার হিরানির নতুন সিনেমা ঘোষণার মুহূর্তটি ছিলো ভিন্ন আয়োজনে। এদিন ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে নতুন ছবি ‘ডানকি’র ঘোষণা সারেন হিরানি ও শাহরুখ। মজার কথোপকথনে নতুন ছবি সম্পর্কে দর্শক ভক্তদের তথ্য দেন তারা। এক পর্যায়ে ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, হিরানির ছবি করার জন্য প্রয়োজনে নিজের হাত কেটে ফেলতেও তিনি রাজি!

‘ডানকি’র নাম ঘোষণার এই ভিডিওর শুরুতে হিরানির ৫টি সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাহরুখকে। তাকে বলতে শোনা যায়, ‘কী দারুণ সব সিনেমা!’ একটু পরেই সেখানে হিরানির উপস্থিতি, তিনি শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘কী দেখছো?’ এসময় শাহরুখকে বলতে শোনা যায়, ‘সঞ্জু চরিত্রে রণবীর কাপুর, আমির পিকে, মুন্না ভাই এমবিবিএস চরিত্রে সঞ্জু বাবা (সঞ্জয় দত্ত)। সব আইকনিক চরিত্র। আমার জন্য কি এমন কোনো চরিত্র আছে আপনার কাছে?’

উত্তরে হিরানি বলেন,‘আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে।’ উচ্ছ্বসিত শাহরুখ পাল্টা প্রশ্ন করেন, ‘সিনেমায় কমেডি আছে?’ হিরানি বলেন,‘অনেক।’ শাহরুখ আবার প্রশ্ন করেন, ‘আবেগ আছে?’ হিরানি বলেন, ‘আছে।’ খুশিতে এবার শাহরুখ তার দুই হাত প্রসারিত করে চিরাচরিত পোজটি দিয়ে প্রশ্ন করেন, ‘রোমান্স আছে?’ হিরানি বলেন, ‘আছে, তবে এই সিগনেচার পোজ এবার বাদ দিতে হবে।’ শাহরুখ বলেন, ‘আপনি চাইলে হাতই কেটে ফেলবো।’ ভিডিওর এ পর্যায়ে শাহরুখ জানতে চান, ‘নাম কী স্যার?’ হিরানি বলেন, ‘ডানকি’!

সিনেমার নাম ঘোষণায় এমন অভিনব কায়দায় মুগ্ধ হচ্ছেন শাহরুখ ও হিরানির ভক্ত অনুরাগীরা। এরইমধ্যে ‘ডানকি’র মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে, যা আসছে বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাবে।

Reneta

জিও স্টুডিও, রাজ কুমার হিরানি ফিল্মস ও শাহরুখের রেডচিলির যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ডানকি’। সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে বলিউডের এই সময়ের মেধাবী অভিনেত্রী তাপসী পান্নুকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আমির খানতাপসীথ্রি ইডিয়টসরণবীর কাপুররাজকুমার হিরানিসঞ্জয় দত্তসিনেমাহিরানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT