চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিউম্যান ট্রায়ালে কানাডার তৈরি ভ্যাকসিন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৩৬ পূর্বাহ্ন ২৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কানাডায় উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

টরন্টো ভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস বলেছে, তাদের এই ভ্যাকসিনটি অবিকল মডার্নার ভ্যাকসিনের মতো, এমআরএনএ ভ্যাকসিন। এটি হচ্ছে এই ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা।

তাছাড়া কুইবেক ভিত্তিক মেডিকাগোর করোনা ভ্যাকসিনটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে আছে।

কার্যকারিতা প্রমাণিত হলে প্রভিডেন্স তাদের ভ্যাকসিন ক্যালগেরিতে উৎপাদন করবে। তবে মেডিকাগোর ভ্যাকসিন উৎপাদিত হবে কানাডার বাইরে নর্থ ক্যারোলিনায়।

কানাডা বর্তমানে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন নাগরিকদের প্রয়োগ শুরু করেছে। মোট সাতটি কোম্পানির সাথে ইতিমধ্যে দেশটির ভ্যাকসিন কেনার আগাম চুক্তি আছে।

কানাডার বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও সরকার কঠোরভাবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কানাডায় সরকারের দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেওয়াও শুরু হয়েছে।

Reneta

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ২২৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৯ হাজার ৫৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৩ হাজার ৯৫১ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে সাড়া জাগাতে পারে ‘ফ্যামিলি ম্যান’!

মার্চ ১১, ২০২৬

বাংলাদেশে এই প্রথম ক্যান্সার চিকিৎসায় টেমোথেরাপী দিচ্ছে বগুড়ার টিএমএসএস ক্যান্সার সেন্টার

মার্চ ১১, ২০২৬

ইরান যুদ্ধ থেকে দ্রুত সরে আসতে ডোনাল্ড ট্রাম্পকে কিছু উপদেষ্টার পরামর্শ

মার্চ ১১, ২০২৬

বিশেষ উড়োজাহাজে নয়, সাধারণ যাত্রীদের সঙ্গেই ফিরছে ক্যারিবীয়-প্রোটিয়া দল

মার্চ ১১, ২০২৬

ইরান দলের আরও দুজনকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT