চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায় এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ ফুটেজ!

জেবুন্নেছা খানজেবুন্নেছা খান
৮:৩২ অপরাহ্ন ৩০, মার্চ ২০১৯
মতামত
A A

কিছু ছবি সামাজিকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে। বিখ্যাত হয়ে যাচ্ছেন ফটোগ্রাফাররা। এক্সক্লুসিভ ক্লিকের জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন। প্রশংসা করার মতই অবশ্য। ঠিক সময়ে ঠিক ক্লিক করতে পারাটা সহজ কাজ নয় বা সবার কম্মোও নয় ।

তবে সার্বিক পরিস্থিতি ও দৃশ্যপট বিবেচনায় এত এত প্রশংসার পরও ছবিগুলো আমার ভেতরে কোন আবেদন তৈরি করা তো দূরের কথা বরং জাগিয়ে দিয়েছে তীব্র ক্ষোভ আর কষ্ট। বলা উচিত কি উচিত না ভেবে ভেবে কথাটা না বলে থাকা গেলো না। কিছু মানুষ এতে রুষ্ট হবেন, কিছু প্রিয় মুখ কঠিন হয়ে যাবেন। কিন্তু না বললে নিজের মনের উপর চাপ পড়ছে। বিষয়টা হয়তো যার যার দৃষ্টিভঙ্গি!

আর এই দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণেই হয়তো যাদের ফটোগ্রাফির এত এত প্রশংসা হচ্ছে তাদের আমি দেখছি শুধুই একজন তথাকথিত পেশাদার হিসেবে। কোনভাবেই বিবেকবান বা হৃদয়বান মানুষ মনে হচ্ছে না।

একটা তাজা প্রাণকে এভাবে চোখের সামনে এমন ভয়ঙ্কর করুণ পরিণতির দিকে চলে যেতে দেখেও উনাদের মনে আশঙ্কা, ভয়, মমতা … কোনরকম ভাবাবেগের সৃষ্টি হলো না!

উনারা যেন খুঁজছিলেনই কিছু এক্সক্লুসিভ শট যা দিয়ে বিখ্যাত হতে পারেন। অথচ এমন একটা দৃশ্য দেখে কোন মানুষের ক্যামেরায় ছবি তোলার কথা মাথায় আসার কথাই না! এমন একটা আকস্মিক ও মর্মান্তিক পরিস্থিতিতে কিছু করতে না পারার অসহায়ত্ব বরং একজন মানুষকে বোধহীন করে দেয়ার কথা। সেখানে বেশ চাতুর্য ও দক্ষতার সাথেই ঠাণ্ডা মাথায় তারা ক্লিকগুলো করেছেন। চাতুর্য শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে একটা মানুষের করুণ মৃত্যুর চেয়েও ক্যারিয়ারে কয়েক ধাপ উপরে উঠে যাওয়ার গুরুত্বটা তখনও ওই অবস্থায়ও মাথায় ভালই খেলেছে।

যে মানুষটির মরে যাওয়ার এক্সক্লুসিভ শটগুলো তারা ধারণ করেছেন, তিনিও তো কারো বাবা, ভাই, স্বামী বা সন্তান। তার আপনজনেরা প্রতিটা মুহূর্ত রক্তাক্ত হবেন এই শটগুলো দেখে। জানেন কি দুর্ভাগা পরিবার কী পরিমাণ কষ্ট পাচ্ছে?

Reneta

বনানীর মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমার এক বন্ধু ও সহপাঠীকে হারিয়েছি। জীবন বাঁচাতে ক্যাবল বেয়ে নামতে গিয়ে প্রাণ হারায় সে। সৈয়দা আমেনা ইয়াসমীন রাতুল– সর্বদা হাসিখুশি, প্রাণবন্ত ও অসম্ভব মেধাবী একজন মানুষ। তাৎক্ষণিকভাবে আমরা সবাই অসহায় ও শূন্য দৃষ্টিতে দেখলাম উজ্জ্বল এক নক্ষত্রের পতন। আর আপনারা পেয়ে গেলেন এক্সক্লুসিভ কিছু শটস। 

লাইভেও দেখালেন আপনারা যা এখন ঘুরে বেড়াচ্ছে ইউটিউব জুড়ে আর প্রিয়জন হারানো আপনজনদের ঘা’ টাকে প্রতিনিয়ত আরো দগদগে করে দিচ্ছে। অথচ সম্পাদনা ছাড়া কোনো ফুটেজই প্রচার হওয়ার কথা না। ধরে নিলাম লাইভ, সেখানেও ক্যামেরা তাৎক্ষণিক ঘুরিয়ে নেওয়ার সম্পাদনা গুণ না থাকেল আপনি কিসের গণমাধ্যম! ক্যামেরাপার্সনদের সেইরকম ধারণা না দেওয়া সম্পাদকেরা কিসের সম্পাদক! যদি টেলিভিশন লাইভে তাৎক্ষণিক প্রচারও হয়ে যায় সেটা টাকা কামানোর জন্য ইউটিউব চ্যানেলে তুলে দেওয়া কোন সাংবাদিকতা!

কিংবা সেই সম্পাদকেরা যারা এক্সক্লুসিভের নামে ওই স্টিল ছবিগুলো প্রকাশ করেছেন, এরপর সেগুলো ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগযোগ মাধ্যমে। ক্যামেরাপার্সন হয়তো না বুঝেই ছবিগুলো তুলে ফেলেছেন।  কিন্তু কোন আক্কেলে আপনারা সেগুলো পাবলিশ করলেন!

হতে পারেন আপনারা খুব বড় মাপের একেকজন ক্যামেরাম্যান-সম্পাদক । কিন্তু আপনাদের হৃদয়বান মানুষ কিছুতেই বলা যাচ্ছেনা, সরি। উনারা এক্সক্লুসিভ কাজের জন্য হয়তো পুরস্কৃত হতে পারেন, কিন্তু আমাদের হৃদয়ে জাায়গা পাবেন না কোনদিনও। এগেইন সরি।

অথচ এমন সাংবাদিকের কথাও জানি যিনি যুদ্ধের ছবি তুলতে গিয়ে ক্যামেরা ফেলে রেখে আহত মানুষদের বাঁচাতে দৌড়াদৌড়ি করছেন যা ক্যামেরাবন্দী করেছেন অন্য আর একজন ফটোগ্রাফার। যে ছবি সারা বিশ্বের মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছিলো।

আবার এমন সাংবাদিকের কথাও পড়েছি যিনি এরকম সিচুয়েশনে এক্সক্লুসিভ শট নিয়ে পুরুস্কৃত হয়েছেন বটে, তবে সেই একই কাজের কারণে বিবেকের তাড়নায় ভুগেছেন আমৃত্যু। 

সাংবাদিকতা কোন লোভনীয় পেশা নয়। এটা একটি মহান পেশা। সাংবাদিকতাকে সমাজের দর্পণ মনে করা হয়। সেই দর্পণকে সবার চোখের সামনে স্বচ্ছভাবে তুলে ধরেন একজন সাংবাদিক। কিন্তু দায়িত্বশীল একটি পেশাও সাংবাদিকতা। যা খুশি করার নাম সাংবাদিকতা নয়। এই পেশাটাকে কলঙ্কিত করবেন না দয়া করে।

দেখান যে আপনি শুধু একজন সাংবাদিক নন, একজন মানুষ, সংবেদনশীল মানুষ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: বনানী অগ্নিকাণ্ডরাতুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT