চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হায়াত’ এবার ‘মারিয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৯
বিনোদন
A A

হালের ক্রেজ টার্কিশ অভিনেত্রী হান্ডে আর্ছেল, যিনি ইতিমধ্যেই তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘আস্ক লাফতান আনলামাজ’ এর কল্যাণে ‘হায়াত’ নামে বাংলাদেশে বেশ পরিচিতি পেয়েছেন। কিন্তু এবার তিনি পরিচিত হতে যাচ্ছেন ‘মারিয়া’ নামে।

তালগোল পাকিয়ে ফেলছেন? তাহলে অপেক্ষা করুন, টার্কিশ জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মারিয়ার’র জন্য। যেখানে হায়াত খ্যাত হান্ডে আর্ছেলকে দেখা যাবে নাম ভূমিকায়।

আর্ছেল ইতোমধ্যে বর্তমান তরুণদের কাছে ক্রেজে পরিণত হয়েছেন! তার মিষ্টি হাসিতে কাত হয়নি এমন বেরসিক মানুষ বোধহয় কেউ নেই! আর্ছেল অভিনীত নতুন এই টিভি সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে নাগরিক টিভি। ১৭’ই মার্চ থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা এবং রাত ৯:৩০-এ প্রচারিত হবে ‘মারিয়া’ সিরিয়ালটি।

বাবা–মা হারা আরমান আর সৎ বাবার সংসারে মানুষ মারিয়ার প্রেম সেই স্কুল থেকে। পড়াশোনার পাট চুকিয়ে দুজনে যখন বিয়ের স্বপ্নে বিভোর ঠিক সেই সময়েই দুজনের ভালবাসায় নজর লেগে যায় ধনী এবং জেদি ব্যবসায়ী হাসান চৌধুরির! কোন এক কুক্ষণে হাসান মারিয়াকে দেখে ফেলে আর প্রাক্তন স্ত্রীর অবয়ব খুঁজে পায় তার চেহারায়, যাকে আসলে হাসান নিজেই মেরে ফেলেছিল, যেন সে তাকে ছাড়া আর কাউকে ভালবাসতে না পারে!

মারিয়া আর হাসানকে আলাদা করতে মানসিক রোগী হাসান শুরু করে এক নিষ্ঠুর খেলা যার ফলে মারিয়া আর হাসানের সেই ছোট্টবেলার প্রেম গতি হারায়। হাসান বিয়ে করে মারিয়াকে! নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে চরম হতাশ আরমান যখন দিশেহারা তখন তার জীবনে ফেরেশতা হয়ে আসেন মাফিয়া ডন আজিজ খান। ভালবাসার যুদ্ধে আবারো ঘুরে দাঁড়ায় আরমান, গন্তব্য হারানো ভালবাসাকে ফিরিয়ে আনা কিন্তু হাসান চৌধুরিও তো সহজ পাত্র নন; আরমান কি তাহলে পারবে?

টান-টান উত্তেজনা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই উপভোগ্য এই ধারাবাহিকটির বাংলা ডাবিং সম্পন্ন হয়েছে বাংলাদেশেই। যেখানে কাজ করেছেন ২০ জনেরও বেশী বাংলাদেশী কণ্ঠশিল্পী! সিরিয়ালটির প্রযোজনায় আছে শোএসআরকে।

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: টার্কিশনাগরিক টিভিমারিয়াসিরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT