বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসান আরিফের। কিডনিজনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে গিয়েছিল।
গত বছরের ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।








