ফুটবল

হাসপাতালে সেপ ব্ল্যাটার

ফিফার বোর্ডে বসে চিন্তাভাবনা করছেন একজন পুরুষ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার বোর্ডে বসে একজন পুরুষ কর্মকর্তা গভীর চিন্তাভাবনা করছেন, পেছনে ফিফার লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে একটি সুইস হাসপাতালে ভর্তি হয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। ভর্তির পর ৮৪ বছর বয়সী বাবার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ব্ল্যাটার কন্যা করিন ব্ল্যাটার।

‘আমার বাবা হাসপাতালে ভর্তি। তিনি দিন দিন সুস্থ হয়ে উঠছেন। তার বিশ্রামের প্রয়োজন। আমার পরিবারের পক্ষ থেকে একান্তে থাকার অনুরোধ জানাচ্ছি।’ সুইস পত্রিকা ব্লিকের মাধ্যমে এই অনুরোধ জানিয়েছেন করিন।

আগেও অনেকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্ল্যাটার। ২০১৫ ও ২০১৬ তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।

দীর্ঘ ১৭ বছর ফুটবল বিশ্বের লাগাম ধরে ছিলেন ব্ল্যাটার। ঘুষ নেয়া-দেয়ার অভিযোগে তাকে ও উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনিকে ২০১৫ সালে ৮ বছর নিষিদ্ধ করে ফিফার এথিকস কমিটি। গত মাসেও ফিফা জাদুঘরে ‘অব্যবস্থাপনার’ অভিযোগে ব্ল্যাটার ও ফিফার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে সংস্থাটি।

বিষয়:সেপ ব্ল্যাটার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…