স্পোর্টস

ঘুষ নেয়ার সন্দেহে ফিফার দু’ কর্মকর্তা গ্রেফতার

ঘুষ নেয়ার সন্দেহে ফিফার দু’ কর্মকর্তা গ্রেফতার

জুরিখে ফিফার নির্বাহি কমিটির সভায় যোগ দিতে এসে গ্রেফতার হয়েছেন দুই সহ-সভাপতি। ঘুষ গ্রহণ ও দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

গ্রেফতার দু’জন হলেন হন্ডুরাসের আলফ্রেদো হাউথ এবং প্যারাগুয়ের হুয়ান অ্যাঙ্গেল নাপুত।

হাউথ কনকাকাফ ফুটবলেরও সভাপতি। আর লাতিন আমেরিকান ফুটবল সংস্থার সভাপতি প্যারাগুয়ের হুয়ান। তারা দু’জনই দুর্নীতির দায়ে এফবিআই’র তালিকাভূক্ত ১৮ ফিফা কর্মকর্তার অন্যতম।

গত মে মাসে ফিফার সভাপতি নির্বাচনের আগের দিন জুরিখে ফিফার সাত কর্মকর্তাকে একইভাবে গ্রেফতার করা হয়। এবারের গ্রেফতার তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

ছবি: গ্রেফতারদের পরিচয় আড়াল করতে এভাবেই হোটেল থেকে বের হয় পুলিশ

ঘুষ নেয়ার সন্দেহে জুরিখের সেই হোটেল থেকেই ফিফার দু’জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করা হয় যে বিলাসবহুল হোটেল থেকে গত মে মাসে ফিফার কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনা ঘটেছিলো।

এবারের গ্রেফতারের ঘটনাটি এমন সময় ঘটলো যখন ফিফার সংস্কার নিয়ে জুরিখে দুইদিনের বৈঠকে বসেছে ফিফা নির্বাহী কমিটি। গ্রেফতারের পর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা বলেছে: মার্কিন বিচার বিভাগ থেকে আজ যে পদক্ষেপ নেয়া হয়েছে সে ব্যাপারে ফিফাকে আগেই জানানো হয়েছিলো।

মার্কিন তদন্ত কাজে পূর্ণ সহযোগিতা করে যাওয়ার কথাও জানিয়েছে ফিফা। তবে এ ঘটনায় ফিফা আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়ে রেখেছে।

বিষয়:ফিফাফিফা দুর্নীতিসেপ ব্ল্যাটার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…