চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি হয়েছেন মোশাররফ রুবেল, মঙ্গলবার অপারেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার হবে মঙ্গলবার। সোমবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন এই ক্রিকেটার। সেখানেই নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে অস্ত্রোপচার হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের স্ত্রী।

গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের জন্য সিংপুর যান রুবেল। যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

সোমবার রুবেলে স্ত্রী ফারহানা চৈতি ফেসবুকে তার স্বামীর হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘আমার স্বামী মোশাররফ হোসেন রুবেলে অস্ত্রোপচারের জন্য আজ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনশাআল্লাহ, আগামী কাল (মঙ্গলবার), বাংলাদেশ সময় সকাল ৬টা (সিংগাপুর স্থানীয় সময় সকাল ৮টা) তার অস্ত্রোপচার হবে। আমি সবার কাছে তার জন্য দোয়া চাইছি।’

পোস্টের নিচে স্বামী রুবেল ও ডাক্তার এলভিন হংয়ের একটি ছবিও পোস্ট করেন।

ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন রুবেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে কথা বলেছেন তার চিকিৎসার ব্যাপারে।

বয়স ৩৭ পেরিয়ে গেলেও ঘরোয়া ক্রিকেটে সরব উপস্থিতি রুবেলের। বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি স্পিনার।

Reneta

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা ছিল রুবেলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের খুব কাছে আছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: মোশাররফ রুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT