চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ঘুরে রোগীরা চিকিৎসা না পাওয়ায় হাইকোর্টের উষ্মা প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ০৮, জুন ২০২০
- লিড নিউজ, আদালত
A A

দেশে করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে রোগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে-ঘুরে চিকিৎসা না পাওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বেসরকারি হাসপাতালের আইসিইউ অধিগ্রহণ ও অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ উষ্মা প্রকাশ করেন।

রিটের পক্ষে আজ ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী ইয়াদিয়া জামান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

রিট এবং শুনানির বিষয়ে আইনজীবী ইয়াদিয়া জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘করোনার এই ক্রান্তিকালে বেসরকারি হাসপাতালগুলোতে থাকা প্রায় সাত শতাধিক আইসিইউ সরকার কর্তৃক অধিগ্রহণ ও অনলাইনে “সেন্ট্রাল বেড ব্যুরো” চালুর নির্দেশনা চেয়ে রোববার একটি রিট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল আল মামুন। আজ সে রিটের পক্ষে শুনানিতে আমি করোনায় আক্রান্ত জনসাধারণের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আলোকে বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো অধিগ্রহণ ও সেন্ট্রাল বেড ব্যুরো” চালুর প্রয়োজনীয়তা তুলে ধরি।

অপরদিকে আজ রাষ্ট্রপক্ষ শুনানিতে আদালতকে বলা হয়, করোনার উপসর্গ থাকা রোগীদের আইইডিসিআর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হটলাইনে যোগাযোগ করে হাসপাতালের খালি বেডের বিষয়ে তথ্য পাবার সুযোগ এখনো রয়েছে। এদিকে আজ শুনানির একপর্যায়ে আদালত করোনার এই সময়ে রোগীদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে-ঘুরে চিকিৎসা না পাওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেন। এছাড়া দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কতগুলো আইসিইউ রয়েছে এবং করোনার এই সময়ে রোগীরা আইইডিসিআর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হটলাইনে যোগাযোগ করে হাসপাতালের খালি বেডের বিষয়ে সঠিক তথ্য পাচ্ছে কিনা? তা আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের প্রতি নির্দেশ দেয়া হয়েছে এবং এই রিটের বিষয়ে আদেশের জন্য আদালত আগামি বুধবার দিন ধার্য করেছেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT