চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ভের যৌন লালসার শিকার হয়েছিলেন জোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ১১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

হার্ভে ওয়েইনস্টাইনের যৌন লালসা থেকে রক্ষা পাননি স্বয়ং অ্যাঞ্জেলিনা জোলিও। এই হলিউড মুভি মোড়লের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নিউইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘প্লেয়িং বাই হার্ট’ সিনেমাটি করার সময় হার্ভে আমার কাছ থেকে কিছু বাড়তি সুবিধা আদায় করতে চেয়েছিল। জোলি আরও জানান, ‘আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমার হার্ভে উইনস্টাইনের সাথে আমার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা হয়েছিল। পরে তার সাথে কাজ না করার সিদ্ধান্ত নেই। আমি মনে করি, এমন আচরণ কোন দেশেই নারীর প্রতি গ্রহণযোগ্য নয়’।

এদিকে হলিউডের শীর্ষস্থানীয় একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় হতবাক হয়েছেন অনেকে। হার্ভের ক্ষমতার অপব্যবহারের তথ্য ফাঁসে প্রতিক্রিয়া জানিয়েছেন হলিউড তারকারাসহ রাজনীতি অঙ্গনেও।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনের লেখককে ধন্যবাদ দেন মার্কিন অভিনেত্রী লিনা ডুনহ্যাম। টুইটারে তিনি লিখেছেন, ‘যে নারীরা হার্ভে ওয়েইনস্টাইনের হয়রানি নিয়ে মুখ খুলেছেন তারা আমাদের শ্রদ্ধা পাওয়ার দাবিদার। এটা মজার ব্যাপার নয়, সাহসের বিষয়।’

একই দিন অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন টুইটারে লিখেছেন, ‘সবসময়ই আমি শারীরিক লাঞ্ছনা ও হয়রানির শিকার সাহসী নারীদের পাশে দাঁড়াতে চাই। এটা আপনার দোষ নয়। আপনাকে আমি বিশ্বাস করি।’

হার্ভে ওয়েইনস্টাইন হলিউডের সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর একজন। চলচ্চিত্র প্রযোজনায় আগ্রাসী প্রভাবের জন্য তাকে হলিউড মোড়ল বলা হয়ে থাকে।  ১৯৭৯ সালে ভাই ববকে নিয়ে তিনি গড়ে তোলেন স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মিরাম্যাক্স। ২০০৫ সালে তারা এটি বিক্রি করে প্রতিষ্ঠা করেন দ্য ওয়েইনস্টাইন কোম্পানি। তার প্রযোজিত অস্কারজয়ী ছবির তালিকায় আছে ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘শিকাগো’, “দ্য কিং’স স্পিচ”, ‘দ্য আর্টিস্ট’ প্রভৃতি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের মূল দাতাদের একজন ছিলেন তিনি। সিবিসি নিউজ

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিযৌন নিপীড়নহার্ভে ওয়েইনস্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT