শৃঙ্খলাভঙ্গ ও অসদাচারণের অভিযোগে চন্ডিকা হাথুরুসিংহেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর কোচ যে ব্যাখ্যা দিয়েছেন তা মন:পুত হয়নি বিসিবির। মিডিয়া উইং বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এ খবর।
বিকেলে মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুবাই অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ জুম সংযোগে সভায় সভাপতিত্ব করেন। নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির বিষয়টিও অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার হাথুরুসিংহেকে বহিস্কার করে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়।
মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালকদের সভায় হাথুরুকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দুবাই অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ জুম সংযোগে সভায় সভাপতিত্ব করেন। নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির বিষয়টিও অনুমোদন দেওয়া হয়েছে।
অর্জনে বাংলাদেশের সবচেয়ে সফল কোচ হলেও তাকে নিয়ে বিতর্কের অন্ত ছিল না। চন্ডিকা হাথুরুসিংহেকে ঘিরে স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল শুরু থেকেই।
একের পর এক বিতর্কের রেশ ধরে মোটাদাগে সামনে এসেছে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্রিকেটার নাসুম আহমেদের সঙ্গে অসদাচরণের বিষয়টি।








