চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুকে মাশরাফীর ‘স্যালুট’, তবে…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

হাথুরুসিংহে কোচ হয়ে আসার পর সাফল্যের নতুন অধ্যায়ের দেখা পায় বাংলাদেশ। হাথুরুর পরশে টাইগারদের বদলে যাওয়ার কথাই দেশি-বিদেশি গণমাধ্যমে আসে বেশি। সাবেক কোচকে প্রাপ্য কৃতিত্বটা দিচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজাও। বাংলাদেশের সাফল্যে সাবেক কোচের অবদান তুলে ধরে স্যালুট জানাতেও কার্পণ্য করলেন না টাইগারদের ওয়ানডে অধিনায়ক। সঙ্গে স্মরণ করিয়ে দিলেন সাফল্যের পেছনে খেলোয়াড়দের অবদানের কথাটিও।

‘দেখেন, বাংলাদেশের ড্রেসিংরুমে যারা খেলোয়াড় আছে, তারা অনেক বড় মানসিকতা নিয়েই ঘোরে। একজন খেলোয়াড় হিসেবে হাথুরুসিংহেকে স্যালুট জানাই। অবশ্যই তার অধীনে খেলে আমরা ভাল ফল পেয়েছি। প্রাপ্য কৃতিত্বটা তাকে দিতে আমাদের বিন্দুমাত্র সংকোচ নেই। আমরা এমনও না যে তাকে কৃতিত্ব দিতে চাই না। আবার বলতে হবে আমরা ভাল এক্সিকিউসনও করেছি। তামিমের রেকর্ড, মুশফিকের রেকর্ড শেষ বছরে যদি দেখেন, সাকিবের ক্যারিয়ার যদি দেখেন, সঙ্গে মোস্তাফিজ; এগুলো যদি আলাদা আলাদা করে দেখেন কোচ তাদেরকে বিশেষ কিছু করে দেয়নি। তাদের নিজেদেরই এটা করে নিতে হয়েছে। সত্যিকার চাপটা তাদের নিতে হয়েছে এবং তারা কাজটা করে দেখিয়েছে।’

উদাহরণ টেনে মাশরাফী বললেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ যখন সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের বিপক্ষে, তখন আমার কাছে মনে হয়নি কেউ ওখানে গিয়ে তাদেরকে আলাদা করে ধরে খেলিয়ে দিয়ে আসছে। সে তার সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছে এবং পারফরম্যান্স করেছে। এটাই আসল। আমি মনে করি যেই কোচ থাকুক, তাকে শতভাগ ফিরিয়ে দিয়েছে খেলোয়াড়রাও। আমাদের সেটা বলতে দ্বিধা নেই। কৃতিত্ব ছেলেদের দিতেই হবে, যেভাবে তারা খেলেছে।’

হাথুরু এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলের কোচ। সময় নিজেদের সত্যিকার সামর্থ্য প্রমাণের। বাকি কোচিংস্টাফদের নিয়ে যে চ্যালেঞ্জে ভালভাবেই উতরে যাবেন বলে আশাবাদী মাশরাফী, ‘এখন যারা কোচিংস্টাফ আছেন- হ্যালসল, সুজন ভাই, ওয়ালশ; আমরা ওনাদেরও শতভাগ ব্যাকআপ দেয়ার চেষ্টা করব। ওনারাও আমাদের শতভাগ ব্যাকআপ করছে। অবশ্যই পেশাদারিত্ব দেখিয়ে সবকিছু চলবে এবং চলছে। গুড লাক টু হাথুরু। তবে আমরা আমাদেরটা নিয়েই বেশি চিন্তা করছি।’

কড়াহেডমাস্টার হিসেবে পরিচিতি পাওয়া হাথুরুর না থাকায় ড্রেসিংরুমে নির্ভার থাকা যাবে কিনা তেমন প্রশ্নেরও উত্তর দিতে হল মাশরাফীকে, ‘আসলে যেটা হয়, নির্ভার থাকাটা নিজের উপর নির্ভর করে। খেলতে গেলে মানসিক চাপ সব সময়ই থাকে। এটাই স্বাভাবিক। অধিনায়ক হিসেবে এটা থাকবে। এখনও সেটা আছে। নিজস্ব চিন্তা ভাবনা থাকবে, মনের ভেতরে থাকবে কীভাবে তা প্রয়োগ করবো। আমার ওই জিনিসগুলো এখনও আছে। তবে ড্রেসিংরুম অনেকটাই নির্ভার। যে চাপটা সবসময় ড্রেসিংরুমে থাকে সেই চাপটা এখন অনুভব করছি না। ড্রেসিংরুমে আমি যখন আমার খেলোয়াড়দের নির্ভার দেখি, কিংবা দেখব, তখন অধিনায়ক হিসেবেও নির্ভার থাকতে সুবিধা হয়। অনেকটা চাপহীন মনে হচ্ছে।’

‘পাশাপাশি এটাও চাই না সবাই অনেক বেশি নির্ভার থাকুক। বেশি নির্ভার থাকলেও হবে না। মাঠে নেমে কঠিন পরিস্থিতিতে হয় কি, অনেক সময় নার্ভারনেস থেকে সেরা পারফরম্যান্স বের হয়ে আসে। আমি আশা করব আমার আসল জায়গাটা যেন ঠিক থাকে। তারপর অন্য কিছু।’ যোগ করেন মাশরাফী।

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফীহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT