চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাড্ডাহাড্ডি লড়ে ভলিবলে শিরোপার আশাভঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তুর্কমেনিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই জমিয়েও ভলিবলের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালে তুর্কদের কাছে ৩-১ সেটে টাইটেল খোয়ায় আলি পোর পোরজির শিষ্যরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম সেটে এক সময় ২২-২২ হয়ে যায় পয়েন্ট। সেখান থেকে তুর্করা এক পয়েন্ট ঘরে তোলার পর বাংলাদেশও এক পয়েন্ট নিয়ে ২৩-২৩ করে। পরে ২৪-২৪ এবং শেষ পর্যন্ত ২৫-২৪ ও ২৬-২৪ করে সেটই ঘরে তোলে লাল-সবুজরা।

দ্বিতীয় সেটে শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরে ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে স্বাগতিকরা। বেশিরভাগ সময়ই অবশ্য অতিথিরাই পয়েন্টে এগিয়ে থেকেছে। সেখান থেকে এক সময় পয়েন্ট ১৫-১৫ করে ফেলে বাংলাদেশ।

এই সেটও পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগোতে থাকে। শেষপর্যন্ত অবশ্য ২৫-২০ পয়েন্টে সেট জিতে নেয় তুর্করা। ফেরায় ১-১ সেটের সমতা।

তৃতীয় সেটে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। অতিথিদের থেকে পাল্টা জবাবও আসতে থাকে। তুর্কমেনিস্তান এগিয়েও যায় দ্রুতই। ব্যবধান বাড়তে থাকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। সুযোগ পেলেই পয়েন্ট তুলে নিচ্ছিল বাংলাদেশও।

চাপটা ধরে রেখে অবশ্য ব্যবধান অনেক বাড়িয়ে চলে তুর্কমেনিস্তান। ২০-১৫ পয়েন্ট করে ফেলে তারা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা ধরে রেখে বাংলাদেশ ২১-২৪ পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো যায়নি। ২৫-২১ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

Reneta

খেলা গড়ায় চতুর্থ সেটে। শুরুতেই পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। লিডটা ধরে রেখেই এগোতে থাকে। কিন্তু ৯ পয়েন্টে যেয়ে সমান পয়েন্ট ঘরে তুলে ফেলে অতিথিরা। এরপর আবারও হাড্ডহাড্ডি লড়াইয়ে রোমাঞ্চ ছড়ায় কিছুক্ষণ।

সেটের মাঝামাঝি এসে নিয়ন্ত্রণ হারাতে থাকে স্বাগতিকরা। ২৫-১৭ পয়েন্টে সেট হেরে শেষঅবধি শিরোপাই খোয়ায়। ৩-১ সেটে জিতে উল্লাসে মাতে তুর্করা।

টুর্নামেন্টে আগে ‘এ’ গ্রুপ থেকে নেপালকে ৩-১ সেটে, মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমির টিকিট পায় বাংলাদেশ। সেখানে কিরগিজস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে ৩-২ সেটে জিতে ফাইনালে আসে স্বাগতিকরা।

অন্যদিকে ‘বি’ গ্রুপের সেরা তুর্কমেনিস্তান। সেমিতে নেপালকে ৩-০ সরাসরি সেটে হারানো দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট ছিল। খেলোয়াড়দের উচ্চতা এবং কৌশলগত দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল তুর্করাই। স্বাগতিক কোচ সেটি মেনে নিয়েও লড়াই জিততে চেয়েছিলেন। হল না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভলিবললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ

এপ্রিল ৬, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম, পাল্টা কড়া অবস্থান ইরানের

এপ্রিল ৬, ২০২৬

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

এপ্রিল ৬, ২০২৬

দুপুরের মধ্যে পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

এপ্রিল ৬, ২০২৬

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT