চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাজীর বিরিয়ানী’ গান নিষিদ্ধ করতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ন ০২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দহন’-এর ‘হাজীর বিরিয়ানী’ গান নিয়ে চলছে নানা বিতর্ক। গানটি প্রকাশের পর থেকে ‘রুচিহীন’ কিছু শব্দের ব্যবহারে মেনে নিতে পারছেন না সংগীত সংশ্লিষ্ট মানুষজন। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় দর্শক শ্রোতাদের পাশাপাশি দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকাররা এ নিয়ে প্রতিবাদ করছেন। সর্বশেষ এ গানটি বন্ধের জন্য গানের গুণী মানুষজন তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন। লিখিত অভিযোগও দিয়ে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

গান সংশ্লিষ্টদের একটাই কথা, গানটির কথা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বাংলাদেশের ছবিতে এই ধরনের গান নিষিদ্ধ হওয়া উচিত। গানটি যাতে কোনোভাবেই সেন্সর ছাড়পত্র না পায় এবং ছবি থেকে বাদ দেওয়া হয় তার দাবি জানাতে বৃহস্পতিবার(১ নভেম্বর) বিকেলে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত সুরকার, সংগীতপরিচালক, গীতিকারের একটি প্রতিনিধি দল।

আবেদনপত্রে গানটি নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানানো সংগীতাঙ্গনের ৭১ জন গায়ক–গায়িকা, সুরকার–সংগীতপরিচালক ও গীতিকারের স্বাক্ষর যুক্ত করে দেওয়া হয়েছে। বিকেল চারটার কিছু আগে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করেছেন সুরকার ও সংগীতপরিচালক আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, ফরিদ আহমেদ, শওকত আলী ইমন, গায়ক শুভ্র দেব ও গীতিকার কবির বকুল।

প্রতিমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, এই ধরনের গান তো ছবিতে থাকার প্রশ্নই আসে না। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

‘হাজীর বিরিয়ানী’ গান নিয়ে এর আগে কিংবদন্তি সুরকার আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, গান পরিচ্ছন্ন হওয়া উচিত। গানে অশ্লীল শব্দের ব্যবহার কখনোই কোনো অবস্থাতেই কাম্য নয়। এখানে কোনো যুক্তি চলে না। ভদ্র সমাজ অশ্লীল গানকে গ্রহণ করতে পারে না। ভালো গান চর্চা হওয়া উচিত। গানে অশ্লীলতাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।

Reneta

আরেক সুরকার ও সংগীত পরিচালিক আলাউদ্দিন আলী চ্যানেল আই অনলাইনকে জানান, ফেসবুকে এই গানটি নিয়ে সাধারণ জনগণই কথা বলছেন। বিতর্ক হচ্ছে। এ নিয়ে ফরিদ আহমেদ ও শওকত আলী ইমন একটি প্রতিবাদলিপি নিয়ে আসলে আমি সেখানে সই করেছি। আমি মনে করি সংগীতের সাথে জড়িত প্রত্যেককেই গানে অশ্লীল শব্দ ব্যবহারে প্রতিবাদ করা উচিত।

তিনি বলেন, এরকম শব্দ প্রয়োগ চলতে থাকলে এক সময়ইতো গানের জগতটাই নষ্ট হয়ে যাবে। কে লিখছে সেটা বিষয় না, কিন্তু কী লিখেছে সেটা বিষয়। ভালো গান যেই লিখুক তাকে আমরা সাধুবাদ জানাবো সব সময়।

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘হাজীর বিরিয়ানী’ নামের গানটি। যার কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। এতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবির এই আলোচিত গানে ঠোঁট মিলিয়েছেন সিয়াম আহমেদ। ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করেছেন পূজা ও মম, রাজ রিপা।

Jui  Banner Campaign
ট্যাগ: আলাউদ্দিন আলীজাজ মাল্টিমিডিয়াতারানা হালিমদহনফরিদ আহমেদলিড বিনোদনশওকত আলী ইমনশেখ সাদী খানহাজীর বিরিয়ানী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT