চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজিদের হঠাৎ জড়ো হওয়াই দুর্ঘটনার কারণ

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
৯:৫১ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

গত ২৫ বছরের মধ্যে ভয়াবহতম এই দুর্ঘটনায় হজ ব্যবস্থাপনায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন সৌদি বাদশাহ। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় পদদলিত হয়ে ৪ বাংলাদেশীসহ কমপক্ষে ৭শ’ ১৭ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সৌদি সরকার।

হজ পালনের সময় মিনায় শয়তানকে পাথর ছোঁড়ার সময় দুর্ঘটনা এবারই প্রথম নয়। ২০০৬ ও ১৯৯৪-তেও পাথর ছোঁড়ার সময় পায়ের নিচে চাপা পড়ে প্রাণ হারান ৬শ’র বেশি মানুষ।

গত ২৫ বছরে শুধু পদদলিত হয়েই মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের।

প্রতিবারই সৌদি সরকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বললেও, কয়েক বছর পরপরই দুর্ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে মৃত্যুর জন্য হাজিদের দু’টি দলের ছোট একটি স্থানে হঠাৎ জড়ো হওয়াকে দায়ী করছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, হাজিরা সময়সূচি মেনে চলেননি বলেই পদদলিতের ঘটনা ঘটেছে। সৌদি সরকার হাজিদের ওপর দায় চাপালেও এর বিরোধিতা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Reneta

তিনি বলেন, এ দুর্ঘটনার জন্য সৌদি সরকারের অব্যবস্থাপনা ও ভুল পদক্ষেপই দায়ী। আর তাই, সৌদি সরকারকে দুর্ঘটনার দায় অবশ্যই নিতে হবে।

ইরানের হজ সংস্থা ওহাদি দাবি করেছে, পাথর ছোঁড়ার স্থানটিতে যাওয়ার ৫টি রাস্তার মধ্যে ২টি বন্ধ ছিলো আর সে কারণেই দুর্ঘটনা ঘটেছে।

খামেনির মতোই সৌদি বাদশাহ সালমান আল সৌদও সরকারের অব্যবস্থাপনার প্রসঙ্গ টেনেছেন। বাদশাহ্’র মতে, হজ আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে আরো উন্নতি করা প্রয়োজন। 

দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সৌদি হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। তদন্তের রিপোর্ট পেশ করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বাদশাহ সালমান।

Jui  Banner Campaign
ট্যাগ: হজহজ-পদদলিত
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT