চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙ্গরের মুখ থেকে নাটকীয়ভাবে স্ত্রীকে বাঁচালেন স্বামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

স্বামী-স্ত্রী দু‘জন সার্ফিং করছিলেন সৈকতে। এমন সময় সঙ্গীর পা ধরে টান দেয় একটি সাদা হাঙ্গর। সঙ্গে সঙ্গে প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে হাঙ্গরটিকে আঘাত করে সাহসী স্বামী। কয়েকবার আঘাত করার পর পা ছেড়ে দিতে বাধ্য হয় হাঙ্গর। স্বামীর সাহসী পদক্ষেপের ফলে স্ত্রী বেঁচে যায় ভয়াবহ দুর্ঘটনা থেকে। এ ঘটনার পর ব্যাপক প্রশংসিত হয়েছেন মার্ক নামের ওই ব্যক্তি।

শনিবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে চার ঘণ্টা উত্তরে ম্যাককুইরি বন্দরের কাছাকাছি এক সৈকতে ঘটে এমন দুর্ঘটনা।

স্থানীয় পুলিশ জানায়, সকালে ম্যাককুইরির ওই সৈকতে সার্ফিং করছিলেন এই দম্পতি। এসময় একটি হাঙ্গর এসে কামড়ে ধরে স্ত্রীর পা। এতে ওই মহিলার পায়ে মারাত্মক জখম হয়।

পুলিশ আরও জানায়, তার সঙ্গী হাঙ্গরটিকে আঘাত করতে বাধ্য হয়েছে এবং সাহসিকতার সঙ্গে লড়াই করে স্ত্রীকে বাঁচিয়ে দিয়েছে।

৩৫ বছর বয়সী মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অস্ত্রোপচারের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন বলছেন,  প্রায় ১০ ফুট লম্বা একটি সাদা হাঙ্গর মহিলার পা টেনে ধরে।  কিন্তু তার সঙ্গীর সাহসিকতায় বেঁচে যায় ওই মহিলা।

Reneta

প্রত্যক্ষদর্শী ব্যক্তিটি আরও বলছেন, হাঙ্গরটির সঙ্গে সাহসী ব্যক্তি লড়াই করেছেন। তিনি যেভাবে তার সঙ্গীর জীবন বাঁচালেন তা অবিশ্বাস্য ছিলো।

এই বিষয়ে সাহসী মার্ক বলেন, ওই মুহুর্তে যা করণীয় ছিলো তাই করেছি আমি।

অস্ট্রেলিয়ার সৈকত বিশ্বের হাঙ্গর আক্রমণের শীর্ষ অবস্থান করছে। এ বছর দেশে ৫টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

গত মাসেও তাসমানিয়ার সৈকতে মাছ ধরার একটি নৌকা থেকে ১০ বছরের এক শিশুকে টেনে নিয়ে যাচ্ছিলো একটি হাঙ্গর। বাবার সাহসিকতায় ওই শিশুটি সেদিন বেঁচে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াহাঙ্গর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT