চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙরের আক্রমণের চেয়েও পাঁচগুণ মারাত্মক সেলফি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ২৭, জুন ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল
A A
সেলফি-মারাত্মক-হাঙরের আক্রমণের চেয়েও পাঁচগুণ মারাত্মক সেলফি!

গত প্রায় এক দশকে বিশ্বজুড়ে ‘সেলফি’ যেন এক নেশায় পরিণত হয়েছে। এই সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ।

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিশ্বব্যাপী হাঙরের আক্রমণে গত দশ বছরে যত মানুষের মৃত্যু হয়েছে তার পাঁচ গুণ মানুষ মরেছে সেলফি তুলতে গিয়ে!

শুধু তাই নয়, প্রতি বছর সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্মার্টফোন দিন দিন আরও বেশি উন্নত হচ্ছে। পাশাপাশি সেলফি স্টিকের আগমনের পর আরও সহজে সেলফি তোলা যাচ্ছে। এর ফলেই সেলফি তোলার ঝোঁক বাড়ছে বিশ্বজুড়ে।

এনডিটিভি জানিয়েছে, ২০১১ সালের অক্টোবর মাস থেকে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত বিশ্বব্যাপী সেলফি তুলতে গিয়ে ২৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে হাঙরের আক্রমণে মারা গেছে মাত্র ৫০ জন মানুষ।

ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে।সেলফি-মারাত্মক-হাঙরের আক্রমণের চেয়েও পাঁচগুণ মারাত্মক সেলফি!

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সেলফি মেয়েরা বেশি তুললেও তরুণরা সেলফি তুলতে ঝুঁকি নেয় বেশি। এ কারণে সেলফি তুলতে গিয়ে মোট মৃত্যুর তিন-চতুর্থাংশই ঘটে ছেলেদের ক্ষেত্রে – পানিতে ডুবে, গাড়ি দুর্ঘটনায়, পড়ে গিয়ে বা গুলি খেয়ে।

Reneta

ভারতের মোট জনসংখ্যা ১৩০ কোটি। দেশটিতে রয়েছে মোট ৮০ কোটি মোবাইল ফোন। এখনো পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ভারতে ১৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বব্যাপী সেলফিতে মোট মৃত্যুর অর্ধেক।

ভারতের তরুণ প্রজন্ম একটু ভিন্নরকম সেলফি তোলার জন্য জীবনের পরোয়া করে না। চলন্ত ট্রেনের সামনে, বা উঁচু বাড়ির ছাদের পাঁচিলে দাঁড়িয়ে, এমনকি নৌকা ডুবে যাচ্ছে, এমন মুহূর্তেও সেলফি তুলছে তারা।

অবস্থা এতটাই গুরুতর যে, এই কারণে ভারত জুড়ে ইতোমধ্যে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে; শুধু মুম্বাই শহরেই ১৬টি এমন এলাকা রয়েছে।সেলফি-মারাত্মক-হাঙরের আক্রমণের চেয়েও পাঁচগুণ মারাত্মক সেলফি!

ভারত ছাড়াও রাশিয়াতে ১৬ জন, যুক্তরাষ্ট্রে ১৪ জনসহ পাকিস্তানে একাধিক মানুষ সেলফি তুলতে গিয়ে নিহত হয়েছে।

রাশিয়ায় সেলফি তোলার সময় ব্রিজ ও বহুতল ভবন থেকে পরে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের। এমনকি ল্যান্ড মাইন হাতে নিয়ে সেলফি তুলতে গিয়েও মৃত্যু হয়েছে কারও।

যুক্তরাষ্ট্রে সেলফি তুলতে গিয়ে সব থেকে বেশি মৃত্যু হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নে।

জানুয়ারি মাসে তাইওয়ানে ৩৬ বছর বয়সী এক সেলব্রিটি পাহাড়ের চূড়ায় বিকিনি পরে সেলফি তুলতে গিয়ে খাদে পরে মারা গেছেন।

বিপদ কমাতে ২০১৫ সালে রাশিয়ায় পুলিশ ‘ঝুঁকিমুক্ত সেলফি’ নামে একটি জনসচেতনতামূলক গাইড বইও প্রকাশ করেছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: সেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT