চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইতিতে যেভাবে হলো কামারের ‘নীল মুকুট’ এর শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ন ২৩, জুলাই ২০২১
বিনোদন
A A

ঈদের আগেই জানা যায় ‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকিতে। এবার সেই ‘নীল মুকুট’ ছবির বিচিত্র অভিজ্ঞতা জানা গেলো।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামার জানান, ‘নীল মুকুট’ ছবির দৈর্ঘ্য প্রায় ১০০ মিনিট। যার মধ্যে ৬৫ মিনিটই শুটিং হয়েছে অর্ধেক পৃথিবী দূরের দেশ হাইতিতে। আর সেই শুটিং করতে গিয়ে একেবারে শেষ মূহুর্তে ক্রুদের কেউ ভিসা না পাওয়ায় তৈরি হয়েছিল এক জটিল পরিস্থিতি।

কামার জানিয়েছেন, বাংলাদেশ থেকে হাইতি যেতে হলে আপনাকে নিউ ইয়র্ক হয়ে যেতে হবে, সেইক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকাটা জরুরি। আমার আর সারার সেই ভিসা থাকলেও বাকি ক্রুদের কারো মার্কিন ভিসা ছিলো না। এর মধ্যে আবার যাদের নিয়ে শুটিং তারা সব অনেক আগেই পৌঁছে গেছে হাইতি। আমি যদিও খুব ছোট ইউনিটে কাজ করে অভ্যস্ত, তবু একদম কোন ক্রু ছাড়া হাইতির মতো এতদূর দেশে গিয়ে শুটিং করার সাহস করাটাই একটা বিরাট যুদ্ধ ছিল।

আর সেই যুদ্ধে কামারের সাথে ছিলেন প্রযোজক সারা আফরীন। সেই অভিজ্ঞতা জানিয়ে সারা বললেন, প্রায় দুই-বছরের অনুমতি জটিলতা কাটিয়ে যখন হাইটিতে শুটিংয়ের সব ঠিক হলো, শেষ মূহুর্তে হলো এই ভিসা জটিলতা। এর আগে কখনো আমাকে ইকুইপমেন্ট নিয়ে সরাসরি প্রোডাকশনে কাজ করতে হয় নাই। কিন্তু হাইতিতে যেহেতু আর কোন উপায় ছিলো না, হয় আমাদেরকেই শুটিং করতে হবে নয়তো শুটিং বাতিল করতে হবে- এইরকম একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত নিলাম যা করার আমরাই করবো।

এরপর প্রায় মাসখানেক লাইভ সাউন্ড রেকর্ডিং শিখলেন সারা, আর কামারতো সেই ‘শুনতে কি পাও!’ থেকে নিজেই ক্যামেরা চালান- মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের একটা আন্তর্জাতিক পুরষ্কারও আছে তার ঝুলিতে। তারপর প্রস্তুতি নিয়ে কয়েকটা পেলিক্যান স্যুটকেস ভর্তি শুটিং গিয়ার নিয়ে দুইজন রওনা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর সেইখান থেকে আবার হাইতি।

এর বেশি আপাতত ‘নীল মুকুট’ নিয়ে মুখ খুলতে একদম নারাজ কামার। তার মতে, আমি আসলে ছবি বানাই একটা ঘোরের মধ্যে, আমি চাই আমার দর্শকেরাও আমার সেই ঘোরের সাথী হোক- আমার মতোই তারাও আবিষ্কার করুক আমার ছবির চরিত্র আর তাদের জীবনের একটা অধ্যায়।

Reneta

এর আগেই কামার জানিয়েছিলেন, প্লেনে একটা কান্নাকে অনুসরণ করতে গিয়েই একরকম অপরিকল্পিত সন্তান ‘নীল মুকুট’-এর জন্ম হয়েছে। কোন উৎসবে পাঠানোর আগে দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েও করোনা পরিস্থিতির কারণে গত বছর ২৭ মার্চ ছবিটির মুক্তি বাতিল হয়ে যায়। এরপর কয়েকবার চেষ্টা করেও ছবিটি মুক্তি দিতে না পারায় শেষে চরকি এগিয়ে এসে ছবিটি তাদের প্লাটফর্মে মুক্তির ঘোষণা দেয়। আগামী মাসেই ছবিটি মুক্তির কথা আছে চরকিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওটিটিকামার আহমাদ সাইমনকামার আহমেদ সাইমনচরকিনীল মুকুটবাংলাদেশযুক্তরাষ্ট্রলিড বিনোদনসারা আফরীনসিনেমাহাইতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT