চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাইকোর্ট মাজার’ মসজিদে রাজীবের জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
রাজীব

হাইকোর্ট মাজার মসজিদে রাজীব হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় মসজিদের মুসল্লি ও রাজীবের কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টে কর্মরত রাজিবের এলাকার এক কর্মকর্তা জানান, জানাজার পর মরদেহ রাজীবের গ্রামের বাড়ি নিয়ে পটুয়াখালির বাউফল নিয়ে যাওয়া হবে।

গত ৩ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষির মধ্যে পড়ে ডান হাত হারানোসহ মাথায় গুরুতর জখম হয়েছিল তিতুমীর কলেজের ছাত্র রাজীবের।

দুর্ঘটনার পর তাকে শমরিতা হাসপাতালে নেয়া হয়। শমরিতা হাসপাতাল থেকে পরদিনই রাজীবকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।  ১৬ই এপ্রিল সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তিনি মারা যান।

সেদিন বাংলামটর থেকে ফার্মগেটমুখী বিআরটিসির একটি দোতলা বাসে ছিলেন রাজীব। সেটি সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগন্যালে এসে থামে। এ সময় একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে।

ওই সময় চাপা খেয়ে রাজিবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে দোতলা বাসের সঙ্গে ঝুলতে থাকে। রাজীবকে প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: রাজিব
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT