চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করছে ইউরোপীয় বায়ারদের জোট ‘অ্যাকর্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

আদালতের নির্দেশনা উপেক্ষা করে গার্মেন্টস শিল্পে ইউরোপীয় বায়ারদের জোট- অ্যাকর্ড আরো আটটি কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বায়ারদের নোটিশ দিয়েছে।

আইনজীবীরা বলছেন, ‘আদালত বলেছিলেন, অ্যাকর্ড স্বাধীনভাবে আর কোনো ব্যবসা ছিন্ন করার নোটিশ দিতে পারবে না। ট্রানজিশন মনিটরিং কমিটি- টিএমসিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

ইউরোপীয় বায়ারদের পরিদর্শন জোট অ্যাকর্ডের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চট্টগ্রামের স্মার্ট গ্রুপের মামলার রায় হয় ৯ই আগস্ট।

রায়ে বিচারপতি বলেছিলেন, ৩০শে নভেম্বর পর্যন্ত অ্যাকর্ড থাকলেও স্বাধীনভাবে কোনো কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার নোটিশ দিতে পারবে না। শুধু টিএমসিকে জানাতে পারবে।

এমন রায়ের পরও ২৩শে আগস্ট পিনাকল গার্মেন্টসের সকল কারখানা এবং ২৮শে আগস্ট চট্টগ্রামের সুপারটেক্স এবং পল্লবীর এসবি নিটেক্সের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বায়ারদের নোটিশ দেয় অ্যাকর্ড।

স্মার্ট গ্রুপের হয়ে মামলা লড়া এই আইনজীবী ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক কোম্পানিগুলোকে আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Reneta

হাইকোর্টে হেরে যাওয়া রায়ের বিরুদ্ধে এখনো সুপ্রিম কোর্টে আপিল করেনি অ্যাকর্ড। আকর্ডের বক্তব্য পেতে ঢাকার প্রধান রব ওয়েজকে মেইল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাকর্ডগার্মেন্টস শিল্পসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT