চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল বাড়ছে ‘বেপরোয়া’র, দর্শক কি বাড়ছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ঈদের দিন থেকে ৫৩ টির মতো সিনেমা হলে মুক্তি পেয়েছিলো ‘বেপরোয়া’। মুক্তির পর ঈদের ছবি হিসেবে প্রশংসাও কুড়িয়েছে। ছবিটি নিয়ে আগ্রহ বাড়ছে দেশের হল মালিকদেরও। তাই আগামী সপ্তাহ থেকে বাড়ছে হল সংখ্যা। 

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন চিত্রনায়ক রোশান।

চিত্রনায়ক রোশান বলেন, ‘বেপরোয়া’ কেউ দেখে খারাপ বলছে না। গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, আমার প্রত্যাশা পূরণ হয়েছে। যা আশা করেছিলাম, তার চেয়ে বেশী পাচ্ছি।  ফোন করে কয়েকজন প্রযোজক, পরিচালক আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাকে নিয়ে কাজ করবেন বলেও আগ্রহ দেখাচ্ছেন।

‘ছবি দেখার জন্য দর্শক টান টান উত্তেজনা অনুভব করছেন। বিভিন্ন গণমাধ্যমে ছবির রিভিউ হচ্ছে। সবখানেই ইতিবাচক দেখতে পাচ্ছি। ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র বান্ধব গ্রুপেও লেখালিখি হচ্ছে। কেউ ছবি দেখে খারাপ লেগেছে এটা বলেনি।’

রোশান বলেন, ছবিটি মুক্তির আগে অনেকেই রিমেক বলে নেতিবাচক কথা বলেছিলেন। কিন্তু মুক্তির পর রিমেক নিয়ে যারা মাথা ঘামাচ্ছিল তারা চুপ হয়ে গেছে। গল্পের উপস্থাপনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে গল্পটাকে উপস্থাপন করেছি, দর্শক উপস্থাপনায় পুরোপুরি নতুনত্ব পেয়েছে। বলিউডের এ বছরের অন্যতম হিট ছবি ‘কবির সিং’-ও রিমেক।

নিজেদের মতো করে বানাতে পারলে দর্শক রিমেক ছবিও গ্রহণ করেন। যেমনটা বেপরোয়ার ক্ষেত্রে হয়েছে বলে মনে করছেন রোশান। তিনি বলেন, প্রথমে ৫৩ হল দিয়ে শুরু হলেও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ থেকে জেনেছি আগামী শুক্রবার আরও বেশী হল পেতে যাচ্ছে ‘বেপরোয়া’।

Reneta

ঢাকার অভিসার চলছে বেপরোয়া। খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ছবিটি মোটামুটি ভালো চলছে।

কর্তৃপক্ষ বলছে, বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। এমন অ্যাকশনের ছবি আমাদের দেশে খুব কম নির্মিত হয়। ইমোশন আছে। ঈদের ছুটি কাটিয়ে মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে। ধীরে ধীরে সেখানে দর্শক ছবি দেখতে আসছে। দেশের অন্যান্য ছবির তুলনায় কমপ্যারাটিভলি সেল ভালো।

‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। রোশান-ববি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুল আলম সাচ্চু, নিমা রহমান, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের ছবিচ্যানেল আইজাজববিরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT