বিনোদন

হলিউডে টাইগার

টাইগার স্রফ

টাইগার শ্রফ যখন বলিউডে পা রেখেছিলেন, তখন অনেকেই হেসেছিলেন তাচ্ছিল্যের হাসি। কেউ কেউ আবার ফেসবুকে ট্রলও তৈরি করেছেন। কিন্তু বলিউডের সীমানা পেড়িয়ে এবার হলিউডে পা রাখতে যাচ্ছেন টাইগার শ্রফ।

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় টাইগার শ্রফের। ক্যারিয়ারের চার বছরে দিয়েছেন একাধিক বড় হিট। আর ‘বাঘী’ সিরিজের সবগুলো ছবি দারুণ ব্যবসা করেছে। গত চার বছরে তৈরি হয়েছে অগণিত ভক্ত।

শোনা গিয়েছে হলিউডের ছবিতে দেখা যাবে তাকে। নাচ এবং অভিনয় দিয়ে মাত করা এই অভিনেতা কাজ করবেন লরেন্স ক্যাসানভ-এর সঙ্গে। ক্যাসানভ নাকি ভারত এসে দেখাও করে গেছেন এই তারকার সঙ্গে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে টাইগারকে হলিউডের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন, ‘এখনো কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। তবে কথাবার্তা চলছে। এত আগে কিছু প্রকাশ করতে চাইনা।’

টাইগারকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবিতে হৃতিকের সঙ্গে। হৃতিকের সঙ্গে এক ফ্রেমে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বাসিত এই তারকা। ছবির নাম এখনও ঠিক হয়নি। টাইগার জানিয়েছেন ছবির গল্প খুব সুন্দর এবং তাদের দুজনের চরিত্রই বেশ চ্যালেঞ্জিং। তাই দর্শকরা পছন্দ করবেন ছবিটি। -পিঙ্ক ভিলা

বিষয়:টাইগার শ্রফটাইগার স্রফবলিউডহলিউডহিরোপন্তি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…