চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের যে সিনেমাগুলোর জন্য অপেক্ষা করছে দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A
হলিউড

যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের কাছে নতুন বছর মানেই নতুন সিনেমা। ২০১৯ সালেও আসছে অনেক প্রতীক্ষিত কিছু সিনেমা। দর্শক অধীর আগ্রহে তাই অপেক্ষা করছেন সিনেমাগুলোর জন্য। এক নজরে দেখে নিন ছবিগুলোর তালিকা।

অ্যাভেঞ্জারস ইন্ড গেম: মারভেল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির জন্য। ধারণা করা হচ্ছে ইনফিনিটি ওয়ার সিকুয়্যালের এটাই শেষ ছবি।

ক্যাপ্টেন মার্ভেল: এবারের ক্যাপ্টেন মার্ভেল নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কারণ এই সিরিজের এটাই প্রথম নারী সুপারহিরোর ছবি।

স্টার ওয়ার্স এপিসোড নাইন: স্টার ওয়ার্স এর এই ছবিটির জন্য দর্শকরা প্রত্যাশা অনেক যদিও ছবিটি প্রচারণার দিক দিয়ে অ্যাভেঞ্জারস: ইন্ড গেম এবং ক্যাপ্টেন মার্ভেল এর থেকে পিছিয়ে আছে বলে মনে করছেন ভক্তরা।

স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম: বড় পর্দায় বহুদিন স্পাইডারম্যানকে দেখেন না দর্শকরা। তাই এই ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

টয় স্টোরি ফোর: অ্যানিমেশন সিনেমার ভক্ত যারা তারা টয় স্টোরি থ্রি এর পর থেকেই অপেক্ষায় ছিলেন চতুর্থ পর্বের জন্য। এবছর অপেক্ষার অবসান হবে।

Reneta

গ্লাস: আনব্রেকেবল এবং স্প্লিট এর সিকুয়্যাল হিসেবে আসছে গ্লাস ছবিটি। ছবিটি একই সঙ্গে সাইকোলজিক্যাল থ্রিলার এবং সুপার হিরোর ছবি। রহস্যময় কাহিনীর কারণে দর্শকের আগ্রহও একটু বেশী ছবিটিকে ঘিরে।

দ্য লায়ন কিং: ডিজনির ছবি মানেই বিশেষ কিছু। তাই ডিজনির সিনেমা আসছে শুনলেই দর্শকের আনন্দ বেড়ে যায় বহুগুণে। এবছর আসছে লায়ন কিং।

আলাদিন: এবছর আসছে আলাদিন। রোমাঞ্চকর সব ঘটনা নিয়ে তৈরি এই ছবির জন্য অপেক্ষায় আছেন দর্শকরা।

ডামবো: ডিজনির আরেকটি সিনেমা আসছে এবছর। ডামবো ছবির জন্য অপেক্ষায় দিন গুনছে শিশুরা এবং তাদের অভিভাবকরা।

জোকার: ওয়ার্নার ব্রাদার্স এর ড্রামাটিক স্টোরি ডিসি এর আইকনিক ভিলেন জোকারকে নিয়ে তৈরি সিনেমা আসছে এবছর। জোকারের মুখোসের আড়ালে লুকানো ক্রিমিনাল চরিত্রটিকে বড় পর্দায় দেখার জন্য তাই অপেক্ষা করছেন দর্শকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT