আহমেদাবাদ এবং মুম্বাইতে শুটিং শেষে এবার থাইল্যান্ড গিয়েছে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত বহুল আলোচিত ‘ঢাকা’। ইনস্টাগ্রামে শুটিং সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ক্রিস।
বাংলাদেশের রাজধানী শহর ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নেটফ্লিক্সের প্রজেক্ট ‘ঢাকা, অন্তত এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো প্রযোজনা করছেন ছবিটি। পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। নভেম্বর থেকে ভারতে শুটিং শুরু হয়ে মূল অংশের শুটিং শেষ হয়েছে। অবশিষ্ট অংশ থাইল্যান্ডে শুট করা হবে।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। একজন অপহৃত ভারতীয় ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করবেন তিনি। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি জানিয়েছেন যে ছবিতে তিনি একজন প্রাক্তন সামরিক সদস্যের ভূমিকায় থাকছেন।
এই ছবিতে নেটফ্লিক্স নওয়াজউদ্দিন সিদ্দিকীকে চাইলেও শিডিউল ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি। তার বদলে অভিনয় করছেন রণদীপ হুদা। এছাড়াও ভারত থেকে আছেন মনোজ বাজপেয়ী।

ভারতে শুটিং এর অভিজ্ঞতা দারুণ ক্রিস হেমসওয়ার্থ এর। ভারতের মানুষকে অনেক বৈচিত্র্যময় মনে হয়েছে তার। এমনকি ভারতের ট্র্যাফিক জ্যামও তার কাছে উপভোগ্য মনে হয়েছে। তাই ভারতে শুটিং এর বিভিন্ন সময়ের ছবি এবং অভিজ্ঞতা তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
হলিউড রিপোর্টারে ‘ঢাকা’র গল্প নিয়ে কোনো আভাস না দিলেও ছবিটি যে ঢাকা শহরে ঘটে যাওয়া একটি ঘটনা কেন্দ্র করে সেটা পরিষ্কার করেছেন নির্মাতা স্যাম হারগ্রেভ। ছবির শুটিং ২০১৯ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। ইন্ডিয়া টিভি নিউজ
Week one down here in India. By far some of the most intense action sequences I’ve been apart of and the heat certainly adds an edge to it but damn we’re getting good stuff!! gonna be unreal. The first shot is of our director, the insanely talented Sam Hargrave ???? #Netflix pic.twitter.com/Ws04AwrID1
— Chris Hemsworth (@chrishemsworth) November 7, 2018








