চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ছবিতে ঢাকার গল্প, প্রশংসিত ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ন ০৮, এপ্রিল ২০২০
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় থাকা ‘এক্সট্র্যাকশন’ এর ট্রেলার মুক্তি পেয়েছে মঙ্গলবার (৭ এপ্রিল)। ট্রেলারটি সাড়া ফেলেছে বাংলাদেশি নেটিজেনদের মাঝে। কারণ, হলিউডের এই ছবির ট্রেলারে দেখানো হয়েছে ঢাকার দৃশ্য।

ট্রেলারের ২৭ সেকেন্ডের সময় উপর থেকে দেখানো হয় বুড়িগঙ্গা নদী। এরপরেও কয়েকটি দৃশ্যে দেখানো হয়েছে বুড়িগঙ্গা নদী ও নদীর তীরের দৃশ্য।

থর খ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থের এই সিনেমার নাম প্রথমে ছিল ‘ঢাকা’। পরে নাম পাল্টে দেয়া হয়েছে ‘এক্সট্র্যাকশন।’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৩১ মার্চ ‘এক্সট্র্যাকশন’ ছবির পোস্টার প্রকাশ করেছে। ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে পাওয়া যাবে ছবিটি। এর আগে ফেব্রুয়ারিতে ছবির ফার্স্টলুক প্রকাশ করেছে ইউএসএ টুডে।

এই ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন হেমসওয়ার্থ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। চলে একের পর এক অভিযান।

Reneta

হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এক্সট্র্যাকশনক্রিস হেমসওর্থঢাকালিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT