চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিয়ানার জনপ্রিয় গায়িকার রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

রহস্যজনক মৃত্যু হয়েছে ভারতের হরিয়ানার সোনিপতের বিখ্যাত ফোক গায়িকা সরিতা চৌধুরীর। সোমবার (৭ ফেব্রুয়ারি) ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা যায়।

হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা গেছে, গায়িকার মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন সরিতা চৌধুরী। সোনিপতের সেক্টর ১৫-এর হাউজিং বোর্ড কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন। দুই সন্তান, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে গায়িকার। মেয়ে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন, ছেলেও পড়াশোনা করে।

সরিতার মৃত্যুর খবরে তার পরিবার ও অনুরাগী মহলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে গায়িকার। তদন্ত করতে পুলিশ আত্মীয়স্বজন ছাড়াও পরিচিতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ইতিমধ্যে।

হরিয়ানার রাগনি শিল্পী সরিতা চৌধুরী ছিলেন হরিয়ানার বিখ্যাত লোক গায়িকাদের একজন। তিনি রাগনি এবং স্টেজ শোতে প্রচুর নাম অর্জন করেছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গানরহস্যজনক মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শিক্ষার্থীদের নেতৃত্বে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বিহসুদ জেলার গিরদি কাস গ্রামের একটি আবাসিক এলাকায় রাতভর পাকিস্তানি বিমান হামলার শিকারদের খুঁজছেন আফগানরা: ছবি এএফপি

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

টোকিওতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফেব্রুয়ারি ২২, ২০২৬

যুদ্ধ উন্মাদনা ও বিতর্কিত সিদ্ধান্তের গ্যাঁড়াকলে ট্রাম্প

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT