চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমদিনে পাকিস্তানের বিপক্ষে ক্যাচ ছাড়ার মাশুল গুণতে হয়েছে নেদারল্যান্ডসকে, হেরে আফসোসে ছিল দলটি। দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটে জিতে টেবিলে পাকিস্তানের উপরে উঠে গেছে ডাচরা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান করে আফ্রিকার দেশটি। জবাবে ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা। ১৮ ওভারে কেবল ৩ উইকেট হারিয়ে করে ১৫৯ রান।

ব্যাটে নেমে জ্যান ফ্রেইলিঙ্ক ৩০, জ্যান নিকোল লফটি-ইটন ৪২, গেরহার্ড ইরাসমাস ১৮ এবং জেজে স্মুটস ২২ রান করেন। নামিবিয়ার আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

ডাচদের হয়ে লোগান ফন বিক, বাস ডে লেডে ২টি করে উইকেট নেন। আরিয়ান দত্ত এবং ফ্রেড ক্ল্যাসেন নেন ১টি করে উইকেট।

লক্ষ্যতাড়ায় নেমে ওপেনার মাইকেল লেভিট ২৮ রান করেন। কলিন অ্যাকেরম্যান এবং স্কট এডুয়ার্ড ৫১ বলে ৭০ রানের জুটি গড়েন। অ্যাকেরম্যান ৩২ রান করে সাজঘরে ফেরেন। এডুয়ার্ড অপরাজিত ১৮ এবং লেডে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ বলে ৭২ রান করেন।

Reneta

নামিবিয়ার হয়ে ১টি করে উইকেট নেন বার্নার্ড স্কোল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান এবং লফটি-ইটন।

‘এ’ গ্রুপে ১ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ২ খেলায় ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। ১ ম্যাচে ১ জয়ে তিনে পাকিস্তান। ১টি করে ম্যাচ খেলে কোন জয় না পেয়ে চারে নামিবিয়ে এবং টেবিলের তলানিতে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিদিল্লিনামিবিয়ানেদারল্যান্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT