চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব, শীর্ষ পর্যায়ের বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ১৯, আগস্ট ২০২০
রাজনীতি
A A

করোনাভাইরাস মহামারির মধ্যেই হঠাৎ করে ঢাকা সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

গতকাল তিনি ঢাকায় আসেন। তারপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীলার ঢাকা সফরের দ্বিতীয় দিন আজ।

এখন সোনারগাওঁ হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠক চলছে।

এর আগে সৌজন্য সাক্ষাতে হর্ষবর্ধন শ্রিংলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, কী কী ইস্যু নিয়ে ভবিষ্যতে কাজ করা যায় ইত্যাদি বিষয় চিঠিতে উল্লেখ আছে বলে জানা গেছে।

Reneta

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দু’পক্ষের কেউ এখনো কথা বলেননি।

সোনারগাঁও হোটেলে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিবৃতি আসতে পারে এই বিষয়ে।

সূত্র বলছে, দুই পক্ষের শীর্ষ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। যেমন: দুই দেশের চলমান অমীমাসিংত বিষয়, ভবিষ্যতে কোন দিক নিয়ে কাজ করা যায়– বিশেষ করে করোনার ফলে বন্ধ হয়ে যাওয়া যাতায়াত ও বিমান চলাচল এবং করোনা মহামারি মোকাবেলা, করোনা ভ্যাকসিন ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

কূটনৈতিকরা বলছেন, এই সফরের ফলে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: পররাষ্ট্র সচিবভারত-বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT