সড়ক নিরাপদ রাখার পাশাপাশি রাখতে হবে দূষণমুক্ত। খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি, কালো ধোঁয়া এবং মিথেন গ্যাস নির্গমণ নিয়ে উদ্বেগ জানান বক্তারা।
ফিটনেসবিহীন যানবাহন পরিবেশ দূষণের অন্যতম কারণ। খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব দিয়ে আলোচনা হয় তীব্রমাত্রার হর্ন নিয়েও।
কালো ধোঁয়ার সঙ্গে কার্বন ও মিথেন গ্যাসে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। তবে, স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে এসব বিষয়ে চালক, মালিক, সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে। নেয়া হচ্ছে দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগও।
ঝুঁকিপূর্ণ যান চলাচল বা যানবাহনের দূষণে সরাসরি আক্রান্ত হয় মানুষ। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
শব্দ দূষণ এবং কালো ধোঁয়া নির্গমণকারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে মোটরযান আইন ২০১৮এর কঠোর প্রয়োগের কথাও বলেন বক্তারা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








