চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনা: নরসিংদীতে স্কুলছাত্র, নাটোরে অটোরিকশা চালক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ২১, মার্চ ২০১৯
জনপদ, নরসিংদী, নাটোর
A A
নরসিংদী-নাটোর-সড়ক দুর্ঘটনা

নরসিংদী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

নরসিংদীর বেলাবতে কাভার্ড ভ্যান চাপায় রাব্বি মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আপন নামে তার এক সহপাঠী আহত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মিয়া বেলাব উপজেলার হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও হোসেন নগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাব্বি মিয়া ও আপন স্কুল এলাকা থেকে খেলাধুলা করতে বাইসাইকেল যোগে মহাসড়ক পার হচ্ছিল। এসময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।

নরসিংদী-নাটোর-সড়ক দুর্ঘটনাআহত অবস্থায় তার সহপাঠীকে ভৈরবের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘাতক কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

Reneta

অন্যদিকে নাটোরের ডাল সড়ক এলাকায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় রফিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। আহত হয়েছে ইয়ামিন ও জাহাঙ্গীর নামে দুই যাত্রী।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক সিংড়া উপজেলার সাঐল গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় ওমর শরীফ চৌহানের ভাটার একটি মাটিবাহী ট্রাক্টর এলাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো চালক রফিক নিহত হয় এবং দুই যাত্রী আহত হয়।নরসিংদী-নাটোর-সড়ক দুর্ঘটনা

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত দু’জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে প্রকৌশলী জাহাঙ্গীরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক ট্রাক্টর এবং এর চালককে আটক করতে পারেনি পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: নরসিংদীনাটোরনাটোর-সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT