চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় আহতের স্বাস্থ্যসেবা নীতিমালার গেজেট প্রকাশের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৮
আদালত
A A

“সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীর সুরক্ষা প্রদান নীতিমালা-২০১৮” কে গেজেট আকারে প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

আজকের এই রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে গেজেট করতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রাশনা ইমাম, আনিতা গাজী ইসলাম ও শারমিন আক্তার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

আইনজীবী রাশনা ইমাম চ্যানেল আই অনলাইকে বলেন, এ সংক্রান্ত নতুন কোন আইন হওয়ার আগ পর্যন্ত গেজেট আকারে প্রকাশিত এই নীতিমালাই আইন হিশেবে বিবেচিত হবে।

জরুরি চিকিৎসাসেবা দিতে বিভিন্ন হাসপাতালের অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সৈয়দ সাইফুদ্দিন কামাল নামের এক ব্যক্তি জনস্বার্থে একটি রিট করেন।

Reneta

সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গুরুতর আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশের সব হাসপাতালকে আদেশ দিয়ে রুল জারি করেন।

ওই আদেশে, জাতীয় সড়ক নিরাপত্তা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০১৪-১৬ অনুসারে রাষ্ট্রের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয় এবং জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসা পেতে বাধা পেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোথায় অভিযোগ করবেন সে বিষয়ে নীতিমালা তৈরি করার নির্দেশ দেন আদালত।

স্বাস্থ্য এবং পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। সেই সাথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তির জরুরি চিকিৎসাসেবা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ওইসময় রুলও জারি করেন আদালত।

এরপর হাইকোর্টের এই আদেশের পরিপ্রেক্ষিতে “সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীর সুরক্ষা প্রদান নীতিমালা-২০১৮” প্রনয়ণ করে সরকার।

এ নীতিমালাকেই গেজেট আকারে ২ মাসের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রায়সড়ক দুর্ঘটনাসেমি লিডস্বাস্থ্যসেবাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

‘সৌদি-তুরস্ক-চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে’

মার্চ ২৩, ২০২৬

ইসরায়েলের সাবেক শীর্ষ সামরিক কর্তার বর্ণনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

মার্চ ২৩, ২০২৬

পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা!

মার্চ ২৩, ২০২৬
ফিচারড ইমেজ ক্যাপশন: দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন দেখছেন স্থানীয়রা, ২২ মার্চ ২০২৬।

ইরানের সামরিক শক্তি কি অবমূল্যায়ন করল ইসরায়েল?

মার্চ ২৩, ২০২৬

মেসি-মুলারদের লিগেই যাচ্ছেন গ্রিজম্যান

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT