বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে সায়ন্তিকা

সড়ক দুর্ঘটনায় আহত সায়ন্তিকা, তার পাশে থাকা গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত সায়ন্তিকা, তার পাশে থাকা ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। দুমড়ে গেছে তার গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেও আহত হয়েছেন অভিনেত্রী।

হাতে গভীর আঘাত পেয়েছেন সায়ন্তিকা। সায়ন্তিকা ছাড়াও গাড়ির ভিতরে থাকা বেশ কয়েকজন আঘাত পেয়েছেন।

জনসংযোগের কাজে গত এক সপ্তাহ ধরে বাঁকুড়াতেই ছিলেন তৃণমূল নেত্রী। আজ কলকাতায় ফেরার কথা ছিল। ভোরবেলা কলকাতা রওনা দিয়েছিলেন সায়ন্তিকা। সকাল ৬টা বেজে ১৫ মিনিটের দিকে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় পেছন দিক থেকে তার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। দুর্ঘটনার পর কলকাতা না এসে বাঁকুড়াতেই ফিরে যান অভিনেত্রী।

লরি চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস

বিষয়:সায়ন্তিকা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…