চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৯ অপরাহ্ন ২৪, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

ফরিদপুর জেলায় আজ শনিবার একইদিনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। পৃথক দুটি ঘটনায় এতোগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিদিন এধরণের ঘটনা আমাদের থমকে দেয়।

একইদিনে সড়ক দুর্ঘটনা বিষয়ে আরো কিছু তথ্য আমাদের ভাবাচ্ছে। সারাদেশে ঈদুল আজহার ছুটিতে ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট মাত্র ৯ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৫ জন এবং আহত হয়েছেন ৩৫৫ জন। রাজধানী ঢাকাসহ সারাদেশে ওইসময়ে ১৩৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’।

বিভিন্ন মাপকাঠিতে দেশ যে এগিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের সড়ক-মহাসড়কে এইযে এতো এতো ঘটনা আর প্রাণহানি, এমনটি পৃথিবীর আর কোনো দেশে ঘটে কিনা তা গবেষণার দাবি রাখে। উন্নত দেশগুলোর সড়কসহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় কী ধরণের ব্যবস্থাপনায় দুর্ঘটনা নিয়ন্ত্রণে আছে, তা আমাদের অনুসরণ করে আমাদের দেশের প্রেক্ষাপটে কার্যকর পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি।

গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হবার পরে নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৯ সেপ্টেম্বর পাস করা হয় সড়ক পরিবহন আইন। আইনের প্রয়োগ নিশ্চিতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষকে আন্তরিক মনে হয়েছে। কিন্তু আইন পাসের পরপরই ওই আইনের বেশ কয়েকটি ধারা সংশোধনের দাবিতে আন্দোলনে নামেন পরিবহন মালিক-শ্রমিকেরা। এতে আইনটি কার্যকরের বিষয়টি চাপা পড়ে যায়। এধরণের ঘটনা উদ্বেগের।

আরেকটি বিষয় লক্ষ্যনীয়, তা হচ্ছে অযোগ্যদের ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তি। বিশেষ করে গণপরিবহনের চালকদের। নতুন আইনের আওতায় এক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে, যা দ্রুত কার্যকর হওয়া জরুরি বলে আমরা মনে করি।

সড়ক-মহাসড়কে প্রাণহানির ঘটনা হয়তো রাতারাতি বন্ধ হবে না, কিন্তু আমরা চাই এগুলো কিছু কার্যকর পদ্ধতি-পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে কমে আসুক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগ্রহ: এন রাশেদ চৌধুরী

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT