চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে প্রাণ গেল দুই ব্যান্ড শিল্পীর, সংগীতাঙ্গনে শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ১৩, মার্চ ২০২১
বিনোদন
A A

সড়কে প্রাণ গেল তরুণ দুই ব্যান্ড শিল্পী হানিফ আহমেদ ও পার্থ গুহর। এরমধ্যে একজন পারকাশন ও অন্যজন প্যাড বাদক।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে নির্ধারিত স্টেজ শোতে অংশ নিতে কক্সবাজার যাচ্ছিলেন পারকাশনিস্ট পার্থ গুহ, প্যাডিস্ট হানিফ আহমেদ, বেজ গিটারবাদক রাহাত, কণ্ঠশিল্পী বিউটি খান, গিটারিস্ট পাপ্পু আর কিবোর্ডিস্ট নন্দন। যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মিরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি ট্রাক তাদের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা হানিফ আহমেদ, পার্থ গুহ, বিউটি খানসহ অন্যরা।

এরমধ্যে বেজ গিটারিস্ট রাহাত নিজের ফেসবুকে এসে পরবর্তীতে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। গাড়ির একদম প্রথম সিটে ছিলেন তিনি। রাহাত জানান, আমি ছিলাম একদম সামনের সিটে, ড্রাইভারের পাশে। হানিফ ভাই (হানিফ আহমেদ), পার্থ দা (পার্থ গুহ) আর কণ্ঠশিল্পী বিউটি ছিলেন মাঝখানের সিটে। তাদের পেছনের সিটে ছিলেন গিটারিস্ট পাপ্পু আর কিবোর্ডিস্ট নন্দন।

তিনি বলেন,আমরা চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম। আমরা যেদিকে যাচ্ছিলাম, তার উল্টো দিকে যাবার রাস্তা ডিভাইডার দিয়ে ভাগ করা ছিল। সেদিকের রাস্তায় একটি গাড়ি অ্যাকসিডেন্ট করে আইল্যাল্ডের ওপর দিয়ে উঠে আমাদের গাড়ির ওপর সিটকে পড়ে। আমাদের গাড়িটা কয়েকবার উলটে গিয়ে ধাক্কা খায় রাস্তার পাশের একটি ইলেকট্রিক লাইনের পিলারের সঙ্গে। গাড়ির ছাদের ভেতরের অংশটি একদম চেপে যায় হানিফ ভাই, পার্থ দা ও বিউটি যেখানে বসা ছিল ঠিক সেখানে। এদের সবার মাথায় প্রচণ্ড চাপ পড়ে। সিটে বসা অবস্থায় পার্থ দাকে (পার্থ গুহ) আমরা মৃত অবস্থায় পাই। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে যাওয়ার পর হানিফ ভাই মারা যান। তিনি বলেন, বিউটি এখনও আশঙ্কামুক্ত নয়।

দুই প্রিয় মিউজিশিয়ানকে হারিয়ে শোকার্ত সংগীতের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিহত শিল্পীদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: গানদুর্ঘটনাব্যান্ডব্যান্ড শিল্পীলিড বিনোদনসংগীতসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT