চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ৫৭টি চেকপোস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
সড়কে

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক আইনের সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

তিনি জানান, শিগগিরই নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হবে। এছাড়াও অ্যাপসভিত্তিক যানবাহন নিয়ন্ত্রণের কথাও ভাবা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ- ২০১৯’ উদ্বোধন করে তিনি এসব কথা জানান।

প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কর্মসূচির উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাফিক শৃঙ্খলাপক্ষ উদ্বোধন করে বলেন, ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি এ কার্যক্রম চলবে। ট্রাফিক সদস্যরা সড়কে শৃঙ্খলা আনতে অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে বাস চালক, হেলপার, পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হবে।

এবারের কার্যক্রমে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকবে। প্রয়োজনে পরে রোভার স্কাউটকেও যুক্ত করা হবে।

Reneta

গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুলিস্তান জিরো পয়েন্ট থেকেই ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়েছিল। যা সারাদেশে ব্যাপক সাড়া ফেলে। এবার ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মাধ্যমে আমরা সেটাই আবারো মনে করিয়ে দিতে চাই।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, গত বছর নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপি ট্রাফিক বিভাগ নানাবিধ পদক্ষেপ নিয়েছিল। যার ধারাবাহিকতায় এবারের ট্রাফিক শৃঙ্খলা পক্ষ ঘোষণা করা হচ্ছে।

তিনি বলেন, গত কয়েক মাসের অভিযানের পরিপ্রেক্ষিতে এখন রাস্তায় হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নেই বললেই চলে। ইতোমধ্যে নগরীর ১৩০টি বাস স্টপেজ চিহ্নিত করা হয়েছে। স্টপেজগুলো সুন্দর করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। গত বছর পরিচালিত অভিযানে নগরবাসীকে ফুট ওভারব্রিজ-আন্ডারপাস ব্যবহারসহ নানাবিধ সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, এবার ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উপলক্ষ্যে নগরীজুড়ে বিভিন্ন পয়েন্টে ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে যার মাধ্যমে আইন প্রয়োগের পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতা তৈরি করাই মূল উদ্দেশ্য।

‘‘ঢাকাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে, যার ফলে সঙ্গত কারণেই যানজট রয়েছে। কিন্তু এই যানজট সহনশীল রাখাই বড় চ্যালেঞ্জ। ডিএমপি ট্রাফিক বিভাগের সাড়ে চার হাজার কর্মী সড়কের শৃঙ্খলা রক্ষায় অহর্নিশ কাজ করে যাচ্ছে। ঐকান্তিক প্রচেষ্টায় যানজট সহনশীল রাখতে কাজ করে যাচ্ছে কিন্তু জনসাধারনের প্রত্যাশার কাছাকাছি যেতে পারিনি।

আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু তার চেয়ে বড় সমস্যা আমাদের আইন না মানার সংস্কৃতি। আমরা আইন প্রয়োগ করছি এবং করব। কিন্তু এটি সমাধান নয়। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে শত সমস্যারও ধীরে ধীরে সমাধান হয়ে আসবে।’’

কমিশনার আরো বলেন, এ কার্যক্রমই শেষ নয়, বছরব্যাপী এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালনের পরই আমরা নগরীর ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামব। উবার-পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসগুলো বিপুল পরিমাণ পরিবহন নামিয়ে দিয়েছে। এদেরকে নিয়ন্ত্রণে আনার চিন্তা-ভাবনাও রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চেকপোস্টট্রাফিক আইনশৃঙ্খলাসড়কেসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

সিইসির শপথ পড়ানো বিষয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT