চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামিকে ভয় দেখাতে দেখাতে অপুর ‘স্নেক ড্যান্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সংবাদ সম্মেলনে অপু

সংবাদ সম্মেলনে অপু

চট্টগ্রাম থেকে: ক্রিকেট বিশ্বে বোলারদের হরেকরকম উদযাপনের নজির আছে। বাংলাদেশের নাজমুল ইসলাম অপু এবার নতুন একটি উদযাপন শুরু করেছেন। নাম তার ‘স্নেক ড্যান্স’। মঙ্গলবার সিলেটকে হারানোর পর রংপুরের অপু জানালেন, রাজশাহীর ড্যারেন স্যামিকে এক সময় তিনি এমন ভঙ্গিতে ভয় দেখাতেন। সেই থেকে একদিন মাঠেও অমন করে ফেলেন।

মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে চার উইকেটে হেরে যায় সিলেট। অপু চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতবার রাজশাহীতে খেলার সময় ড্যারেন স্যামিকে এটা দেখালে ভয় পেত। সেখান থেকেই শুরু। তারপর একদিন ম্যাচেও করেছি। এরপর তো হয়ে গেছে।’

মাশরাফীকে নিয়ে কথা বলতে যেয়ে অপু বলেন, ‘উনি (মাশরাফী) তো সবসময় একটা প্ল্যান নিয়েই থাকেন। আজ শেষদিকে জয় এনে দিয়েছেন।’

মাশরাফী নিজেদের আগের ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ৪২ করেন। এদিন শেষ দিকে ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। গেইল এবং ম্যাককালামকে কিছুটা নির্ভার করতে রংপুরের কোচ টম মুডি কখনো আগে মাশরাফীকে নামাচ্ছেন। কখনো জিয়াউর রহমানকে।

আগের ম্যাচে দেখা যায়, মাশরাফী ক্রিজে আসার পর থেকে গেইল কম স্ট্রাইক নিতে থাকেন। অপু বললেন এটা তাদের পরিকল্পনাতেই ছিল, ‘শেষ ম্যাচে মাশরাফী ভাই যখন ব্যাটিং করছিলেন, তখন কোচ বলছিলেন যতক্ষণ মাশরাফী থাকবে ততক্ষণ অ্যাটাক করবে, গেইল স্ট্রাইক নিবে না।’

‘কোচ প্ল্যান এভাবেই দিচ্ছেন যেন আমরা শেষদিকে ভালো করতে পারি। যেমন গত ম্যাচে শ্রীলংকার পেরেরা ছিল, আজকেরটা মাশরাফী ভাই শেষ করেছেন। আমাদের প্ল্যান ছিল প্রথমে অ্যাটাক, মাঝে নরমাল আর শেষে আক্রমণ করবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT