চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজ স্মার্টফোন প্রি-অর্ডার শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

গ্রাহকদের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু করেছে গ্রামীণফোন।

যেসব গ্রাহক গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি অথবা জেড ফ্লিপ৩ ফাইভজি ডিভাইসের সাথে দেশজুড়ে বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক উপভোগ করতে চান, তাদের জন্য স্যামসাং এর টেলিকম অপারেটর পার্টনার গ্রামীণফোন নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষণীয় প্রি-অর্ডার ডিল ও অফার।

গ্রামীণফোন গ্রাহকরা ৩৬ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধাসহ গ্রামীণফোন বিক্রয় চ্যানেলের মাধ্যমে প্রি-অর্ডার দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্রি-অর্ডার অফার, যেমন- ক্যাশব্যাক, বিনামূল্যে গ্যালাক্সি বাডস এবং ইএমআই ক্যাশব্যাক পেতে পারেন। এই অফার চলবে ২১ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।

এছাড়াও, গ্রামীণফোন ডিভাইস ইনস্যুরেন্স সাবস্ক্রিপশন ফি-তে দিচ্ছে ২০ শতাংশ ছাড় এবং ফ্রি ইন্টারনেট বান্ডল অফারের সাথে জিপি স্টার প্ল্যাটিনাম স্ট্যাটাস। এছাড়াও, এই অত্যাধুনিক দু’টি স্মার্টফোনের ক্রেতাদের জন্য গ্রামীণফোন দিচ্ছে জিপি ব্র্যান্ডেড পোলো টি-শার্ট, হ্যান্ডসেট হোল্ডার এবং ল্যাপটপ ব্যাগের মতো আকর্ষণীয় উপহার।

এই দুর্দান্ত মানের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনের সাথে গ্রাহকদের মোবাইল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার টেক-লিডার স্যামসাং-এর জেড সিরিজের গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন দু’টিতে রয়েছে চমকপ্রদ ক্যামেরা, যা ফ্লেক্স মোড, ডুয়াল প্রিভিউ, রিয়ার ক্যামেরা সেলফি ও প্রো ক্যামেরার সাথে ফটোগ্রাফিতে দিবে অনন্য অভিজ্ঞতা।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি’র শক্তিশালী পারফর্মেন্স একাধিক ট্যাব এবং একাধিক উইন্ডো’র মাধ্যমে মাল্টি-টাস্কিং নিশ্চিত করে। এর এলপিডিডিআর৫ র‌্যাম সর্বোচ্চ গতি নিশ্চিত করার পাশাপাশি ব্যাটারি খরচ কমায় ৪৫ শতাংশ পর্যন্ত।

Reneta

এর নির্ভরযোগ্য সফটওয়্যার, উপযুক্ত বিল্ড কোয়ালিটি ফোনটিকে শক্তিশালী ও প্রিমিয়াম করে তোলার সাথে একে দৈনন্দিন ব্যবহারের উপযোগীও করে তুলেছে। ‘এস পেন ফোল্ড’ সংস্করণ আনার ফলে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি’র সম্পূর্ণ অভিজ্ঞতা হবে আরও অসাধারণ।

পানি প্রতিরোধী ফোল্ডেবল ফোন হিসেবে এই দুটি স্মার্টফোন সারা বিশ্বের স্মার্টফোন বাজারে অগ্রগণ্য। গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ফ্যান্টম ব্ল্যাক ও ফ্যান্টম গ্রিন রঙে; এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি ফ্যান্টম ব্ল্যাক, গ্রিন এবং ক্রিম রঙে পাওয়া যাবে।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি’র মাধ্যমে স্যামসাং ফোল্ডেবল ফোনের উদ্ভাবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আকর্ষণীয় ডিজাইন ও ফ্ল্যাগশিপের উদ্ভাবনী ফিচারের সাথে উভয় ডিভাইসই প্রিমিয়াম বিভাগের ফোল্ডেবল স্মার্টফোন।

কর্মক্ষমতা বৃদ্ধি ও চিত্তাকর্ষক বিনোদনের জন্য যারা স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য দুর্দান্ত পারফর্মেন্স, অসাধারণ ডিসপ্লে ও ফোল্ডেবল ডিভাইসে প্রথমবারের মতো এস পেন২ সাপোর্টের সাথে জেড ফোল্ড৩ ফাইভজি নিঃসন্দেহে একটি মাল্টিটাস্কিং পাওয়ারহাউস। আর যারা স্টাইলের সাথে কার্যকরী ফিচার পেতে আগ্রহী তাদের জন্য মসৃণ, হালকা ও পকেটে বহনের উপযোগী ডিজাইন, উন্নত ক্যামেরা ফিচার এবং যেকোন সময় তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী সুবিশাল কাভার স্ক্রিন৩ এর সাথে জেড ফ্লিপ৩ একটি আদর্শ ডিভাইস।

বাংলাদেশে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি স্মার্টফোন দু’টি যথাক্রমে ১ লাখ ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ১ লাখ নয় হাজার ৯৯৯ টাকায় প্রি-অর্ডার করা যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রামীণ ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT