চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-ফিঞ্চের সেঞ্চুরির ভারটা নিতে পারলেন না কোহলিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যারন ফিঞ্চ ১১৪ ও স্টিভেন স্মিথের ১০৫, সঙ্গে ডেভিড ওয়ার্নারের ৬৯ আর গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলে ৪৫, পৌনে চারশর কাছে সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে ভারত অবশ্য তিনশ পেরিয়ে গেছে, তবে জয়ের মতো অবস্থায় ছিল না কখনোই!

সিডনিতে তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচে ভারতকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩০৮ পর্যন্ত যেতে পেরেছে সফরকারী ভারত।

অস্ট্রেলিয়া এদিন একটি রেকর্ড করেছে। ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ এনেছে। যার ভিত গড়ে দেন ওয়ার্নার-ফিঞ্চ উদ্বোধনীতে। জুটিতে দুজনের ১১তম শতরানের প্রযোজনা আসে।

শুরুতে সাবধানী ফিঞ্চ আর আক্রমণাত্মক ওয়ার্নার ওপেনিংয়ে ১৫৬ যোগ করেন ২৭.৫ ওভারে। ওয়ার্নার ৭৬ বলে ৬৯ রানে ফিরলে ভাঙে যাত্রা।

ফিঞ্চের সাথে যোগ দেন স্মিথ। দুজনে জুটিতে আনেন আরও ১০৮ রান। এবার ফিঞ্চের বিদায়ে ভাঙে যাত্রা। অজি অধিনায়ক ৯ চার ২ ছয়ে ১২৪ বলে ১১৪ রানের ইনিংস দিয়েছেন। তার ১৬তম সেঞ্চুরি। পথে ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলক।

Reneta

স্মিথ তখন আগুনে মেজাজে। স্টয়নিস রানের খাতা খোলার আগেই ফিরলে যোগ দেন ম্যাক্সওয়েল। দুজনে দ্রুতগতিতে যোগ করেন ৫৬ রান।

স্মিথ ফেরেন ৬৬ বলে ১০৫ রান তুলে। ক্যারিয়ারে নবম, অজিদের তৃতীয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি সেটি। তার ইনিংস সাজানো ১১ চার ৪ ছক্কায়। ম্যাক্সওয়েল ছিলেন আরও ঝোড়ো মেজাজে, ৫ চার ৩ ছয়ে ১৯ বলে ৪৫ তুলে ক্যাচ দিয়েছেন।

লক্ষ্য তাড়ায় নেমে দুটো ফিফটি দিয়েছে ভারত। রান পেয়েছে প্রায় সবাইই। কিন্তু কাজের কাজটা করতে পারেনি কেউ।

আগারওয়াল ২২, অধিনায়ক কোহলি ২১, রাহুল ১২, জাদেজা ২৫, সাইনি অপরাজিত ২৯ রান দিয়েছেন।

দুই ফিফটির প্রথমটি ধাওয়ানের, ১০ চারে ৮৬ বলে ৭৪ রান। পরের ফিফটি হার্দিক পান্ডিয়ার। যার ব্যাটে কিছুটা আশার আলো খুঁজে পেয়েছিল ভারত। কিন্তু ৭ চার ৪ ছক্কায় পেস-অলরাউন্ডারের ৭৬ বলের ৯০ রানের ইনিংস থামতেই আশা ফিকে হয়ে যায়!

জয়ের পথে জাম্পা ৪টি ও হ্যাজেলউড ৩টি করে উইকেট নিয়েছেন। অন্য উইকেটটি স্টার্কের।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া-ভারতকোহলিফিঞ্চলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT