চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের কাছে হিউজ স্মৃতি এখনো তাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঠিক পাঁচ বছর আগে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ফিলিপ হিউজের। সেই স্মৃতি স্মরণ করল ক্রিকেট অস্ট্রেলিয়া এবং হিউজের অভিন্ন-হৃদয় বন্ধু স্টিভ স্মিথের মুখে উঠে এসেছে সেদিনের ঘটনার কথা।

সেটা ছিল ২৫ নভেম্বর, ২০১৪। শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে ব্যাট করতে গিয়ে শন অ্যাবটের একটি বাউন্সার লাগে হিউজের মাথায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। চারদিন (২৯ নভেম্বর) বাদে মৃত্যু হয়। যে মৃত্যুতে বস্তুত কেঁপে উঠেছিল ক্রিকেট দুনিয়া।

২৯ নভেম্বর অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে, তখনই এই হৃদয়বিদারী ঘটনার পাঁচ বছর পূর্ণ হচ্ছে। হিউজের মৃত্যুর দিনে স্মিথ সেঞ্চুরির পর মাঠের ৪০৮ লেখা জায়গাটায় গিয়ে ব্যাট তুলেছিলেন প্রিয় বন্ধুকে মনে রেখে, যে ছবি ঢুকে গেছে ক্রিকেটের লোকগাথায়। সেদিনের পুরো ঘটনাক্রমই তিনি পাকিস্তান টেস্টের আগে মনে করতে পারেন।

স্মিথ বলছেন, ‘সেসময় আমরা খেলেছিলাম ঠিকই, খেলতে হবে বলে খেলেছিলাম। তার মধ্যে কোনো আবেগ ছিল না। আমরা ভালোই খেলেছিলাম, কিন্তু সেদিন সেই খেলার কোনো মূল্য ছিল না আমাদের কাছে।’

সঙ্গে জুড়েছেন, ‘ব্যাটিং নিয়ে কিছু ভালো স্মৃতি আমাদের রয়েছে। ১৬২ করেছিলাম। মনে আছে, শতরান করার পরই ৪০৮ লেখা জায়গাটায় গিয়ে আমি ব্যাট তুলেছিলাম। এটা ছিল কয়েকদিন আগে হারানো আমার পুরনো বন্ধুকে সম্মান জানাতেই। ওই দলের অনেকে ফিলের কাছের মানুষ ছিল। কীভাবে পাঁচ বছর কেটে গেল বুঝতে পারছি না! আসলে, জীবনে কিছু মুহূর্ত থাকে যা, কখনোই ভোলা যায় না। ওই ঘটনার পর প্রায়ই আমি ফিলের অভাবটা অনুভব করি।’

ওই ঘটনার পর ক্রিকেটে নিয়মের কিছু বদল হয়েছে। হেলমেটে স্টেম গার্ড বসেছে। কনকাশনের জন্য পরিবর্তিত ক্রিকেটার নেয়ার নীতি জারি হয়েছে। এতে কি কিছুটা নিরাপদ বলে মনে হয়?

Reneta

স্মিথের বক্তব্য, ‘আমার মনে হয় কিছুটা তো হয়েছেই। কারণ, এতে বাড়তি কিছুটা নিরাপদ হয়েছে ব্যাটিং। বেশিভাগ ক্রিকেটারই এমন হেলমেট পরে। হয়তো, আমি শেষ ক্রিকেটার যে নিজের হেলমেট বদলেছি। তবে, ক্রিকেট ভালো জায়গাতেই রয়েছে।’

হিউজকে মনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে। সিএর প্রধান নির্বাহী কেভিন রবার্টস তাতে বলেছেন, ‘ফিল এমন একজন ক্রিকেটার যে পরিবার অন্তপ্রাণ ছিল। বন্ধুদের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় ছিল। আর অসামান্য প্রতিভার অধিকারী ছিল। তাকে আমরা সবসময় স্মরণ করি।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটফিল হিউজফিলিপ হিউজলিড স্পোর্টসস্টিভ স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT