চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোন অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ’র যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোন ফটোগ্রাফির অনন্য অভিজ্ঞতার জন্য গ্লোবাল ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো অপো এফ১৭ প্রো। পাশাপাশি ব্র্যান্ডটির অপো ওয়াচও লঞ্চ করেছে।

বৃহস্পতিবার অপো’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার একটি অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে এফ১৭ প্রো ও অপো ওয়াচ লঞ্চ করেছে। আজ থেকে এফ১৭ প্রো এবং অপো ওয়াচের প্রি-অর্ডার শুরু হবে।

অনুষ্ঠানে এফ১৭ প্রো’র পণ্যদূত অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদ ও অপোর ডেপুটি ডিরেক্টর আইয়োনো লিউ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপো এফ১৭ প্রো’র মূল্য ২৭,৯৯০ টাকা এবং অপো ওয়াচের ৪১মিমি ও ৪৬মিমি ভ্যারিয়েন্ট মূল্য যথাক্রমে ২২,৯৯০ টাকা ও ৩২,৯৯০ টাকা।

এ বছরের সবচেয়ে স্লিক স্মার্টফোন এফ১৭ প্রো’তে আছে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ডুয়েল পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা সমন্বিত ৬টি এআই পোর্ট্রেট ক্যামেরা, যার ফলে আরো সহজে পোর্ট্রেট ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার ভিডিও স্টেবিলাইজেশনও পাওয়া যাবে।

এআই কালার পোর্ট্রেট এবং ডুয়েল লেন্স বোকেহর সাহায্যে শহুরে রাস্তায় কিংবা ভ্রমণে তোলা যাবে নান্দনিক পোর্ট্রেট। এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট এবং এআই বিউটিফিকেশন ২.০-এর ব্যবহারে মুখের সব বিস্তারিত ভালভাবে ধরা পড়বে। অনায়াসেই রাতের ছবি তুলতে সাহায্য করবে এআই নাইট ফ্লেয়ার পোর্ট্রেট এবং এআই সুপার নাইট পোর্ট্রেট মোডের উন্নত লো-লাইট এইচডিআর অ্যালগরিদম। ভিডিওগ্রাফারদের স্থিতিশীল, পরিষ্কার এবং শার্প ভিডিও ধারণে বিশেষ ভূমিকা রাখবে আল্ট্রা-স্টেডি ভিডিও মোড।

Reneta

অপো এফ১৭ প্রো’তে আছে ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। দুটি চোখ ধাঁধানো রঙ ম্যাজিক ব্লু। এবং ম্যাট ব্ল্যাকের এফ১৭ প্রো’তে আরো আছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যা মাত্র এক ঘন্টার মধ্যে ফোনটির ৪,০১৫ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে পারে। এতে আছে গুগল ফিট টিএম, যার মাধ্যমে অপো ওয়াচ হাঁটা, সাইক্লিং, সাঁতারসহ বিভিন্ন ব্যায়ামের হিসেব রাখবে।

বিশ্বের প্রথম এ স্মার্টওয়াচে ডুয়েল কার্ভ ডিসপ্লের ব্যবহার করা হয়েছে এবং ভোক ফ্ল্যাশ চার্জিংয়ের মাধ্যমে মাত্র ১৫ মিনিটে অপো ওয়াচ ১৬ ঘন্টা চলবে। একটি ফ্যাশন অনুষঙ্গ হিসেবে অসাধারণ টেকসই অপো ওয়াচ ৫০ মিটার পর্যন্ত পানিরোধক এবং ধুলো প্রতিরোধক।

Jui  Banner Campaign
ট্যাগ: অপোস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডগড়া ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল উইন্ডিজ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চের শুরুতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ভিনিসিয়াসকে বর্ণবাদী গালি, নিষেধাজ্ঞা আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

দুই মন্ত্রীর পিএস, ৫ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ফরিদুর রেজা সাগরকে কী বললেন সারজিস আলম?

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT