চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর ঘটনায় এএসআই ক্লোজড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০১৯
জনপদ, ভোলা
A A

ভোলার বাংলাস্কুল মোড়ে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় অভিযুক্ত এএসআই’কে ক্লোজড করা হয়েছে।

একইসাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোটসাইকেলের কাগজ পরীক্ষা করার সময় এএসআই শাহ আলম স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদকে মারধর করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। রোববার বিকেলে ভোলার বাংলাস্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ করেন এবং অভিযুক্ত এএসআই শাহ আলমের শাস্তি দাবি করেন।

আহত আওলাদ জানান, আওলাদ ও তার ভাই একটি মোটরসাইকেলে করে ভোলা শহরে আসেন। এ  সময় সদরের বাংলাস্কুল মোড়ে তাদের গতিরোধ করে গাড়ীর কাগজপত্র চায় পুলিশ। এসময় তারা মোটরসাইকেলের সব কাগজ দেখালে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

‘‘একটু সামনে গেলে পেছন থেকে বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়ন থেকে আসা আরেক ছাত্রলীগ নেতা সুজন আলাদা মোটরসাইকেলযোগে আসলে তাকে আটক করে পুলিশ এবং সে আওলাদকে ডাক দেয়।’’

Reneta

আওলাদ বলেন: আমি ফিরে এসে এএসআই’কে কিছু না বলতেই আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয়া হয়। পরে আমার বুকের উপর লাথি মারতে থাকে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের এএসআই মোটরসাইকেলে থাকা ব্যক্তিকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। পরে তাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। তারপর তার বুকের ওপর লাথি দিতে থাকেন। এসময় বেশ কয়েকজন পথচারী ওই দৃশ্য মোবাইলে ধারণ করেন।

দুই মিনিট সাত সেকেন্ডের ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার জানান: অভিযুক্ত এএসআইকে ক্লোজড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এএসআইছাত্রলীগভোলাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT