চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

মাস্ক-পিপিই কেলেঙ্কারি ও রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক দুইটি অভিযোগ অনুসন্ধানে তার বক্তব্য নেওয়া জন্য তলব করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, তলবি চিঠিতে তাকে আগামী ১২ ও ১৩ আগস্ট হাজির হতে বলা হয়েছে।

দুদক জানায়, করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী কেনাকাটা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রথমে এন-৯৫ মাস্ক কেলেঙ্কারি নিয়ে দুর্নীতির বিষয়টি আলোচনায় আসে। এন-৯৫ মাস্কের মোড়কে বিভিন্ন হাসপাতালে সাধারণ মাস্ক সরবরাহ করা হয়েছিলো। রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষার জন্য যারা অনুমতি দিয়েছেন, যারা স্বাক্ষর করেছেন, যাকেই দরকার তাকেই জিজ্ঞাসাবাদ করবে দুদক।

গত ২১ জুলাই স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন সাবেক ডিজি আবুল কালাম আজাদ। এরপর ২৩ জুলাই তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

দুদক সূত্র জানিয়েছে, কমিশনের অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে রিজেন্ট হাসপাতালের যোগসাজশের একাধিক ক্লু পাওয়া যাচ্ছে। এর ভিত্তিতে প্রাথমিকভাবে অনুসন্ধান টিম মনে করছে, অধিদফতরের বিভিন্ন পর্যায়ের সহযোগিতা ছাড়া রিজেন্টের এক সাহেদের পক্ষে এককভাবে দুর্নীতির এতটা চূড়ায় যাওয়া সম্ভব নয়। তাই এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য ডিজি ও অতিরিক্ত মহাপরিচালকসহ স্বাস্থ্য অধিদফতরের কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সাহেদ গ্রেফতার হওয়ায় তাকে জেলগেটে কিংবা দুদকে হাজির করে জিজ্ঞাসাবাদ করবে অনুসন্ধান টিম।

Reneta

এর আগে করোনার চিকিৎসার দায়িত্ব দিয়ে ২১ মার্চ রাজধানীর মহাখালীতে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: স্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT