চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ মোকাবেলা করা সম্ভব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ন ১৭, জুলাই ২০২১
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চললে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে সিংড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলার পৌরসভা এলাকা এবং ১২টি ইউনিয়নের নির্বাচিত মেয়র ও চেয়ারম্যানগণের কাছে মোট ৪০টি করোনা প্রতিরোধ বুথ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী সিংড়া পৌরসভার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করেন।

এসব বুথ সিংড়া পৌরসভা এবং ১২টি ইউনিয়নের জনবহুল স্থানে প্রতিস্থাপন করা হবে এবং সেখানে বিনামূল্যে জনসাধারণ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক গ্রহণ করবেন। এসব বুথে দুই লাখ মাস্ক বিতরণ করা হবে।

প্রতিমন্ত্রী পলক বলেন, সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। তিনটি স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। নিয়মিত মাস্ক ব্যবহার করা, সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা।

পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে টিকা গ্রহণ করতে হবে। জনসাধারণকে এসব স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে পৌরসভা এবং ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জন্যে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক মর্যাদাবান ব্যক্তিদের সমন্বয়ে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করে দ্রুত সক্রিয় হতে হবে। এ ব্যাপারে জনপ্রতিনিধি এবং দলের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Reneta

পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সরকার। করোনা সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা করতে সময় মত বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯ এর টিকা সংগ্রহ করা হয়েছে।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন পেশার মানুষের জন্যে জেলায়-জেলায় পর্যাপ্ত খাবারের বরাদ্দ দিয়েছে সরকার। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্যে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা উপকরণ সরবরাহ করেছে সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পলকস্বাস্থ্যবিধি মানা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT