চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৩৩ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। মহামারির শুরু থেকেই দেশে দেশে এই ভাইরাস অর্থনীতি বিপর্যস্ত এবং ব্যাপক প্রাণহানি ঘটালেও বাংলাদেশ শক্তভাবে তা মোকাবিলা করেছে। তবে বাংলাদেশের যে খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হলো- শিক্ষাখাত।

করোনা মহামারির প্রথম ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ধাপে ধাপে মাসের পর মাস বন্ধ রাখতে হয়েছে। এটা শিক্ষার্থীদের জীবন রক্ষার জন্যই করতে হয়েছিল। শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সর্বশেষ গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করা হলেও এখনো স্কুল খোলা হয়নি।

এ নিয়ে আজ আশার আলো দেখিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনার কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ থাকলেও এ সময়সীমা আর না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তিনি। ডা. দীপু মনি বলেন: আমরা দেখতে পাচ্ছি করোনার সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে৷ শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না।

এমন প্রেক্ষাপটে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। তিনি মানিকগঞ্জের এক অনুষ্ঠানে বলেছেন: করোনা সংক্রমণ কমে আসায় স্কুল খুলে দিলে সমস্যা হবে না বলে আমরা আশা করি। তবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। যেসব ছেলে-মেয়েরা এখনও টিকা নেয়নি তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের গুরুত্ব দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল দুই মন্ত্রীর এমন আশাবাদে আমরা আশ্বস্ত হতে চাই। স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে ক্ষতি পুষিয়ে নিতে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আমরা আশাবাদী। এজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসম্পাদকীয়স্কুল খোলাস্কুল বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT