চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বার্থ নয়, সেবার মানসিকতা রাখতে হবে: রাষ্ট্রপতি

তারিকুল ইসলাম মাসুমতারিকুল ইসলাম মাসুম
৮:৫৩ পূর্বাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা না করে নাগরিকদের জন্য সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং কাউন্সিলররা সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

সেখানে পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন গঠন এবং নাগরিক সেবা বাড়ানোর উদ্যোগের কথা রাষ্ট্রপতিকে জানান মেয়র। পরামর্শ চান কিভাবে নাগরিক সেবা বাড়ানো যায় সে বিষয়ে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এবছর ৫৮ টি ফুটওভার ব্রিজ এবং আগামী বছর ৪৩ টি ফুটওভার ব্রিজ তৈরি করবো। আগামী শীতের মধ্যে রাস্তার পাশে যত জমি ও দেয়াল আছে সেগুলোর ৩০ শতাংশ গাছ দিয়ে সবুজ করে তোলা হবে।

এছাড়াও আগামী বছরের শেষের দিকে ঢাকা শহরে যত বাড়ি আছে সবগুলোকেও সবুজ করে তোলার কথা বলেন তিনি।

এসময় রাষ্ট্রপতি বলেন, নাগরিক সেবা বাড়াতে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি। সারা পৃথিবীতে সিটি কর্পোরেশন যে আদলে চলে আমাদের দেশে তার ব্যতিক্রম আছে।

Reneta

‘দেখা গেলো পানির লাইন ঠিক করার জন্য রাস্তা খুঁড়ছে তখন টেলিফোনের কোনো খবর নাই, কয়েকদিন পরে আবার টেলিফোনের লাইনের জন্য রাস্তা খোঁড়া শুরু করলো। এই জন্য সমন্বয়টা দরকার। একই সময়ে সবগুলো কাজ সম্পন্ন করা হলে মানুষের দুর্দশা অনেক কমবে।’

তিনি সেবার মানসিকতা নিয়ে কাজ করতে মেয়র এবং কাউন্সিলরদের আহবানও জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করলে খুব বেশি সফল হওয়া যাবে না। জোর করে কেউ আমাদের সেবা দিতে পাঠায়নি। আমরাই আগ্রহ প্রকাশ করেছি যে আমরা আপনাদের সেবা করতে চাই। জনগণও আপনাদের বেছে নিয়েছে যে আপনাদের কাছ থেকে তারা সেবা পাবেন। সেকথা ভেবেই কাজ এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রপতির সঙ্গে নিয়মিত এ ধরনের সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মেয়র এবং কাউন্সিলররা।

Jui  Banner Campaign
ট্যাগ: মেয়র আনিসুল হকরাষ্ট্রপতি আবদুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কা, চিন্তিত নন রিয়াল কোচ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT