ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় দেড় দিন সংঘর্ষের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি।
৩৬ ঘন্টা পর সব দোকান খুলে দেয়ার ঘোষণা দিয়েছে নিউ মার্কেটের দোকান মালিক সমিতি।
আগের দিন কেনাকাটার সময়ে দরদাম নিয়ে তর্ক-বিতর্কে জেরে মঙ্গলবার দিনভর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ বাঁধে।
পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
সংঘর্ষের মধ্যেই বিকালে ঢাকা কলেজ বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলে কর্তৃপক্ষ।








